আর মাত্র ৯ দিনের অপেক্ষা, ক্রিকেটের কার্নিভাল আইপিএল (IPL 2020) শুরু হতে চলেছে। এবারের ১৩তম আইপিএলে (IPL 2020) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে অল্পবয়সী খেলোয়াড়দের সংখ্যায় বেশি।
এর আগে দু’বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর (KKR)। এবার কি শিকে ছিঁড়বে কলকাতার? দীনেশ কার্তিকের ক্যাপ্টেন্সি কে এবার আতস কাচের নিচে রেখে মাপা হবে।কারণ যদি কেকেআর ভালো ফল না করতে পারে তাহলে তাকে ক্যাপ্টেন পদ থেকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে।
যদিও কলকাতা দলের শক্তি কম নয়। নিলামের সবথেকে বেশি দর দিয়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে তুলেছে কে কে আর (KKR)। সঙ্গে রয়েছেন আন্দ্রে রাসেল। তাই সব মিলিয়ে এবার কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশ ভারী।
আসুন দেখে নেওয়া যাক এবার আইপিএলে কলকাতার কেকেআরের ম্যাচের সূচি-
২৩ সেপ্টেম্বর (বুধবার) – কলকাতা বনাম মুম্বই
২৬ সেপ্টেম্বর (শনিবার) – কলকাতা বনাম হায়দরাবাদ
৩০ সেপ্টেম্বর (বুধবার) – রাজস্থান বনাম কলকাতা
৩ অক্টোবর (শনিবার) – দিল্লি বনাম কলকাতা
৭ অক্টোবর (বুধবার) – চেন্নাই বনাম কলকাতা
১০ অক্টোবর (শনিবার) – পাঞ্জাব বনাম কলকাতা
১২ অক্টোবর (সোমবার) – বেঙ্গালুরু বনাম কলকাতা
১৬ অক্টোবর (শুক্রবার) – মু্ম্বই বনাম কলকাতা
১৮ অক্টোবর (রবিবার) – কলকাতা বনাম হায়দরাবাদ
২১ অক্টোবর (বুধবার) – বেঙ্গালুরু বনাম কলকাতা
২৪ অক্টোবর (শনিবার) – দিল্লি বনাম কলকাতা
২৬ অক্টোবর (সোমবার) – পাঞ্জাব বনাম কলকাতা
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) – চেন্নাই বনাম কলকাতা
১লা নভেম্বর (রবিবার) – রাজস্থান বনাম কলকাতা।






