রাফালের (Rafale) ভারত প্রবেশ ঘটলেও এখনও আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় যোগদান করা হয়নি। তবে এবার হতে চলেছে প্রতীক্ষার অবসান। আজ অর্থাৎ ১০ই সেপ্টেম্বর বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছে ওই ৫ যুদ্ধবিমান। বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়ার্ড্রনে যোগ দেবে রাফাল জেট।
আজ আয়োজিত হতে চলা আম্বালা (Ambala) বায়ুসেনা ঘাঁটির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন ফ্রান্সের মন্ত্রী ফ্লোরেন্স পার্লে (Florence Parly)। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সহ বায়ুসেনার অন্যান্য অফিসাররাও।
আম্বালায় এদিন আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন করা হবে রাফালের। তারপর হবে সর্বধর্ম পুজো। এরপর আকাশে বিভিন্ন কসরত করে দেখাবে রাফাল ও তেজস যুদ্ধবিমান। প্রথা মেনে দেওয়া হবে জল কামান স্যালুটও।
উল্লেখ্য, যে ৫টি রাফাল যুদ্ধবিমান এখনও পর্যন্ত ভারতে এসেছে তার মধ্যে ৩টি সিঙ্গল সিটের ও ২টি ডাবল সিটের। এইসব বিমানে জুড়ে দেওয়া হয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল, আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য স্কাল্প মি ও হ্যামার মিসাইল। লাদাখে সীমান্ত উত্তেজনার মধ্যেই রাফালের ভারতীয় বায়ুসেনায় যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।





