হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি! এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই মিলবে নতুন গাড়ি!

পুজোর সময়ে যদি হঠাৎ একটি গাড়ি উপহার পান আনন্দ মাহিন্দ্রার কাছ থেকে তাহলে কী ভাল হয় তাই না? না এটা কোনো মিথ্যা গল্প বা অলীক কল্পনা নয়, সত্যিই এরকমটা ঘটতে চলেছে তবে তার জন্য আপনাকে অংশগ্রহণ করতে হবে একটি প্রতিযোগিতায় এবং যার জন্য আপনার হাতের বাকি রয়েছে আর মাত্র কয়েকটি ঘন্টা। ভারতের বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বানর ডিটিএইচ ছাতার উপর বসে আছে।

এই ছবির ক্যাপশন দিতে হবে আপনাকে। দিতে পারবেন ইংরেজি অথবা হিন্দি ভাষায়। ক্যাপশন কমেন্ট বক্সে জানান শেষ তারিখ আজ অর্থাৎ ১১ই অক্টোবর রাত বারোটা পর্যন্ত। বিজয়ীরা পাবেন মাহিন্দ্রার স্কেল মডেল গাড়ি। ছবির ক্যাপশন এর গুরুত্ব অনেক। ছবি যে রকম কথা বলে সেরকম একটি ছবির ক্যাপশন গোটা বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় ক্যাপশন এর জন্যই ছবি ভাইরাল হয়ে যায়।

https://twitter.com/anandmahindra/status/1314836882405031936?s=20

আনন্দ মাহিন্দ্রা এই প্রতিযোগিতার ঘোষণা করা মাত্রই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১১ হাজার ৩০০ জন ক্যাপশন লিখে কমেন্ট করে ফেলেছেন। শুধুমাত্র ক্যাপশন লিখে মাহিন্দ্রা গাড়ি উপহার পাওয়ার মতো সুযোগ বার বার আসবে না। এই পুজোর আগেই লক্ষ্মী লাভ করতে ছবির সঙ্গে মানানসই কমেন্ট লিখে ফেলুন আনন্দ মাহিন্দ্রার টুইটটিতে গিয়ে। আপনার ভাগ্যে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে।

https://twitter.com/anandmahindra/status/1314836882405031936?s=20

https://twitter.com/anandmahindra/status/1314836882405031936?s=20

RELATED Articles