পাগড়ি বিতর্কে দিল্লি থেকে হাওড়ায় শিখ প্রতিনিধি দল! বলবিন্দর সিংয়ের মুক্তি চাই! দাবি তাঁদের!

বৃহস্পতিবার ঘটে যাওয়া বিজেপির নবান্ন অভিযান ঘিরে বঙ্গ রাজনীতি বেশ উত্তাল। তবে যে কারণে নবান্ন অভিযান হয়েছিল আর বিতর্ক যে কারণে সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে শিখ নিরাপত্তারক্ষী প্রাক্তন এনএসজি কমান্ডো বলবিন্দর সিং বর্তমানে কলকাতা পুলিশের হেফাজতে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ওই দিনের মিছিলে নাইন এমএম পিস্তল নিয়ে এসেছিলেন । বিজেপির শান্তিপূর্ণ মিছিলে যা শান্তিভঙ্গের কাজ করেছে। একই সঙ্গে উক্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধুমাত্র জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলাতেই সীমাবদ্ধ। অর্থাৎ শুধুমাত্র কাশ্মীরেই ওই পিস্তল ব্যবহার করা যাবে। তাই এই অপরাধের জন্য ওই অভিযুক্ত শিখ বলবিন্দর সিং-কে তিন দিনের জন্য জেল হেফাজতে নেওয়া হয়েছে। তবে বিতর্ক অন্য জায়গায়। এই নিরাপত্তারক্ষীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় তার পাগড়ীটি খুলে যায়, তারপরে তাকে চুল ধরে টানতে টানতে নিয়ে যায় কলকাতা পুলিশ যে ভিডিও দেখে আঁতকে উঠেছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। শিখদের কাছে তাদের পাগড়িতে হাত দেওয়া মানে তাঁদের খুন করার সমান। দেশজুড়ে শিখদের মধ্যে তাই মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধে উঠেছে।

বলবিন্দর সিংকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা করলেন দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । আজ তাঁর নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লি থেকে হাওড়া আদালতে আসেন । অবিলম্বে বলবিন্দর সিংয়ের মুক্তির দাবি তোলে তারা । মনজিন্দর সিং প্রশ্ন তোলেন, “মামলা একতরফাভাবে কেন করা হচ্ছে ? যাঁরা লাঠিপেটা করেছেন তাঁদের বিরুদ্ধে কেন কোনও মামলা হচ্ছে না ?” তিনি আরও বলেন, “পিস্তলের লাইসেন্সের মেয়াদ না থাকলে কি পাগড়ি খুলে নেওয়া যায় ? যাঁরা লাঠিপেটা করেছেন তাঁদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার ।” একই সঙ্গে বলবিন্দরের পাগড়িতে হাত দেওয়ার অভিযোগে মামলা করার হুমকিও দিয়েছেন কমিটির সভাপতি । ঘটনায় জড়িত পুলিশকর্মীকে সাসপেন্ড করারও দাবি জানানো হয়েছে।

অন্যদিকে পুলিশ হেপাজতে থাকা বলবিন্দর সিংকে আগামীকাল আদালতে পেশ করার কথা থাকলেও আজই তাঁকে আদালতে পেশ করা হয় । ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা হরভজন সিং‌ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করার পর আসরে নামে পঞ্জাবের মুখ্যমন্ত্রী। এরপর অকালি শিরোমণি দলের মুখপাত্র এবং রাজৌরি গার্ডেন এর বিধায়ক মনজিন্দর সিং সিরসা ভিডিওবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

RELATED Articles