পাখি ফের উড়ছে, পুজোর মধ্যেই কী তাহলে নতুন প্রেমের সন্ধান পেলেন মধুমিতা?

‘ম্যায় আপনি ফেভারিট হু’, হ্যাঁ আসল সংলাপটি যদিও ‘জব উই মেট’-এর গীত ওরফে করিনা কপূর খানের, কিন্তু এই সংলাপে বিশ্বাস করেন টলিপাড়ার মধুমিতা সরকারও। একটি সাক্ষাৎকারেই এই কথা জানান অভিনেত্রী। নিজেকে ভালোবাসার জোয়ারে ভেসেই কী তাহলে মধুমিতা খুঁজে পেয়েছেন নতুন কোনও প্রেম? গত ২২শে অক্টোবর, ষষ্ঠীর দিন সকালে অভিনেত্রী প্রাতরাশ সারতে যান কলকাতার পাঁচতারা হোটেল নব্য ফিয়াসঁ-এ। সেখানে তার মেনুতে ছিল ডিমের পোচ। এই নিয়েই ঠাট্টা করতে দেখা গেল অভিনেত্রীর প্রেমিককে।

কিন্তু কে এই প্রেমিক? কী করেন? এসব তথ্য অবশ্য এখনও পর্যন্ত অধরাই। তবে জানা গেছে প্রেমিকের নাম সাবির ওয়ালিয়া। হিন্দিভাষী এই প্রেমিক হয়ত বা কোনও বিজনেস টাইকুন। মধুমিতার এক গ্রাসে গোটা ডিমের পোচ খাওয়া দেখে তিনি আপ্লুত হয়ে বলেন, “স্বল্পাহারী, কিন্তু জানেন কোনটা তাকে পুষ্টি দেবে। ঠিক স্কট নারীর মতোই”।

গত বছরই অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। যদিও বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে সেভাবে কেউই মুখ খোলেননি। এরপর থেকেই মধুমিতাকে নিয়ে অনেকরকমের গুঞ্জন শোনা যায়। কখনও এক প্রথম সারির প্রযোজনা সংস্থার হাফ মালিকের সঙ্গে নাকি তার ঘনিষ্ঠতার কথা শোনা যায়। আবার তার প্রথম ছবি ‘লাভ আজ কাল পরশু’ করতে গিয়ে তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। তবে, তার হিন্দিভাষী এই প্রেমিকের গুঞ্জন কিন্তু একেবারেই মিথ্যে নয়। তার প্রমাণ মিলল মধুমিতা ও ঋষি কৌশিকের ফ্যান পেজ থেকেই। সেখানেই প্রকাশ্যে এসেছে তার নতুন প্রেম কাহিনী। কিন্তু এসব নিয়ে এখনও পর্যন্ত মধুমিতা কোনওরকম মন্তব্য করেন নি।

RELATED Articles