নিকিতা তোমার হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত তৌসিফ যুক্ত কংগ্রেসের সঙ্গে, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

গতকাল থেকেই ফরিদাবাদে বিকম তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা তোমারের হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। অভিযুক্ত তৌসিফ মহম্মদ এর সঙ্গে নাকি কংগ্রেসের যোগসূত্র রয়েছে, জানা গেল এরকমটাই। এই তথ্য প্রকাশের পরেই ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

গত সোমবার বিকালে ফরিদাবাদে একটি কলেজের গেটের সামনে ২১ বছরের তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা তোমারকে অপহরণ করার চেষ্টা করে মোহাম্মদ তৌসিফ এবং তার এক সঙ্গী কিন্তু নিকিতা রাজি না হওয়ায় তার মাথায় গুলি করে তাকে খুন করে তারা এবং গাড়ি করে পালিয়ে যায়। দিনের আলোয় এই ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়।

জানা গিয়েছে যে, নিকিতাকে দুই বছর ধরেই উত্ত্যক্ত করছিল তৌসিফ। ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করতে চেয়েছিল তৌসিফ। এরপরেই উঠে আসে লাভ জিহাদ তত্ত্ব।এবার জানা গেল, তৌসিফের সঙ্গে কংগ্রেসের যোগসূত্র রয়েছে ফলে এবার গোটা ঘটনায় লাগল রাজনীতির রঙ।

এর আগে ২০১৮ সালেও একবার বিয়ে করার জন্য নিকিতাকে অপ’হরণ করেছিল তৌসিফ। সেইসময় পুলিশ তাকে উদ্ধার করে। তবে এখন এই ঘটনায় উঠছে প্রশ্ন যে, কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেই কি পুলিশ পাত্তা দেয়নি?

জানা যাচ্ছে, মহম্মদ তৌসিফের পরিবার কংগ্রেস সঙ্গে জড়িত। তৌসিফের কাকা হলেন মেওয়াতের নুহের কংগ্রেস বিধায়ক আফতাব আহমেদ। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী খুরশিদ আহমেদ তৌসিফের চাচাতো দাদু। প্রাক্তন বিধায়ক কবীর আহমেদ অভিযুক্ত তৌসিফের নানা।

নিকিতার দাদার বক্তব্য, পুলিশ এফআইআরে লাভ জিহাদের কথা উল্লেখ করেনি। এছাড়াও তৌসিফের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পরিবারের।

আরও অন্যান্য খবর