অঙ্কিতাকে কাছে টেনে গভীর চুম্বনে ভরিয়ে দিলেন মিলিন্দ, ঘনিষ্ঠ মুহূর্তের সেই ভিডিওয় মেতেছেন নেটিজেনরা

মিলিন্দ সোমন, নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে উঠে একজন ফিট অ্যান্ড ফাইন ব্যক্তি যিনি কী না ৫৫ বছর বয়সেও জীবনের সব রসটুকু নিজের মধ্যেই সঞ্চার করে রেখেছেন। সম্প্রতি নিজের ৫৫তম জন্মদিন সেলিব্রেট করতে স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছিলেন মিলিন্দ। সেখানে গিয়ে সমুদ্রসৈকতে নগ্ন অবস্থায় দৌড়ে সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

এই ছবি দিয়ে নিজেকেই নিজের জন্মদিনের শুভেচ্ছা জানান মিলিন্দ। তাঁর সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়, তবে সেই ছবি নিয়ে বিতর্কও তৈরি হয় নানা মহলে। নগ্ন ছবি পোস্ট করায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তবে গোয়ায় গিয়ে স্ত্রীয়ের সঙ্গে যে বেশ ভালো মুহূর্তই কাটিয়েছেন মিলিন্দ, তা তাদের বিভিন্ন ছবি থেকে স্পষ্ট। কখনও রৌদ্রস্নান তো কখনও সমুদ্র উপভোগ করা, এইসব ছবিই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

 

View this post on Instagram

 

The big apple 🍎 • • #traveltuesday #reelitfeelit #newyorkcity #love #skylinenyc

A post shared by Ankita Konwar (@ankita_earthy) on

সম্প্রতিই, ইউএস-এ পাড়ি দিয়েছেন মিলিন্দ ও অঙ্কিতা। সেখানে গিয়েও একের পর এক একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করছেন মিলিন্দ। ভিডিওতে দেখা যাচ্ছে অঙ্কিতা ও মিলিন্দ একসঙ্গে ইয়টে চড়ে সময় কাটাচ্ছেন। দেখা গেছে জলের পাশে দাঁড়িয়ে অঙ্কিতাকে কাছে টেনে তাঁর কপালে গভীর চুম্বন এঁকে দিচ্ছেন মিলিন্দ। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এই ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও এই অসমবয়সী জুটির রসায়ন বারবারই নজর কেড়েছে নেটিজেনদের।

২০১৮ সালে নিজের থেকে ২৬ বছরের ছোটো অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলিন্দ সোমন। অনেকেরই মত ছিল যে তাদের এই বিয়ে হয়ত টিকবে না। কিন্তু সকলকে ভুল প্রমাণিত করে গত দু’বছর ধরে চুটিয়ে সংসার করছেন মিলিন্দ ও অঙ্কিতা। বয়সের ফারাক নিয়ে তাদের প্রশ্ন করা হলে, তাদের মুখে একটাই কথা, ‘ইটস ডাজন’ট ম্যাটার টু আস’।

RELATED Articles