আলিপুরদুয়ারে আক্রান্ত দিলীপ ঘোষের কনভয়, চলল হামলা, পড়তে হল পুলিশি বাধার মুখেও

ফের হামলা দিলীপ ঘোষের (Dilip Ghosh) কনভয়ে। আবারও পড়তে হলো পুলিশি বাধার মুখে। গাড়ি নিয়ে সমাবেশ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ করে যাওয়ার সময় বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে পুলিশ বাধা দেয় বলে বিজেপির তরফে অভিযোগ উঠেছে। আর এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল তর্ক বিতর্ক চলে।

ওই ঘটনাকে কেন্দ্র করেই জয়গাঁর দলসিংপাড়ায় ভয়ঙ্কর বচসায় জড়িয়ে পড়ে গেরুয়া শিবির ও পুলিশ কর্মীরা।পুলিশের কর্ডন ভেঙে বেআইনি ভাবে বাইক নিয়ে সমাবেশ করে এগিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে।

https://twitter.com/ANI/status/1326824152334966784?s=20

পুলিশের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে জানানো হয়েছে পুলিশের থেকে মাত্র ২৫ টি বাইক নিয়ে সমাবেশ করার অনুমতি নিয়েছিল বিজেপি। কিন্তু বাস্তবে প্রায় একশো মোটরবাইক নিয়ে পথে নামে পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। আর ঠিক তখনই পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয়।

ওই বাইক বাহিনী জয়গাঁর জিএসটি মোড়ে পৌঁছতেই একদল মোর্চা সমর্থক কালো মাস্ক পরে ও কালো পতাকা নিয়ে ‘দিলীপ ঘোষ গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দিলীপবাবুর গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ঢিলের ঘায়ে ভেঙে যায় গাড়ির কাচ। তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এবং তারপর‌ই জনসভায় পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি।

RELATED Articles