অসম্মান করা হয়েছে নারীদের! গ্রাহকের দাবিতে বদলাল মিন্ত্রা’র লোগো

জনপ্রিয় ই-কমার্স সংস্থা মিন্ত্রা’র লোগো নারীদের জন্য অসম্মান জনক। আর গ্রাহকের দাবিতে এবার বদলে যাচ্ছে তাদের লোগো।

সমাজকর্মীদের একাংশের তরফে এবং সোশ্যাল মিডিয়া ট্রোলে অভিযোগ করা হয়েছে, লোগোতে ব্যবহার করা কমলা ও গোলাপি রং মহিলাদের জন্য ‘অবমাননাকর, অসম্মানজনক এবং অশ্লীল’।

মিন্ত্রা’র এই লোগো দীর্ঘ দিন ধরেই গ্রাহকদের কাছে সংস্থার পরিচায়ক এবং যথেষ্ট জনপ্রিয়। কিন্তু বর্তমানে জনমত বিচার করে তাতে বদল আনতে বাধ্য হয়েছে সংস্থা।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই আভেস্তা ইন্টারন্যাশনাল সংস্থার প্রতিষ্ঠাতা ডিরেক্টর একতা নাজের তরফে অভিযোগ পাওয়ার পরে জানুয়ারি মাসের গোড়ায় মাইন্ত্রা কর্তাদের সঙ্গে বৈঠকে বসে সাইবার পুলিশ। মিন্ত্রা’র ওই লোগো পরিবর্তন না করলে সংস্থার বিরুদ্ধে আইনি ব্যস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানায়।

পরে ই-কমার্স সংস্থার তরফে সাইবার পুলিশের সিনিয়র ইন্সপেক্টরকে লেখা চিঠিতে জানানো হয়, ‘আলোচনার পরে আমরা এতদ্বারা জানাচ্ছি যে, মিন্ত্রা’র লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।’ চিঠির সঙ্গে মাইন্ত্রা-র পরিবর্তিত লোগোর ছবিও পাঠানো হয়।

ডিসিপি (সাইবার) রেশমি কারান্ডিকর জানিয়েছেন, ‘আমরা মিন্ত্রার পুরোনো লোগোটি আপত্তিজনক প্রকৃতির বলে মনে করি এবং সংস্থার আধিকারিকরা সেটি বদলানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। কিন্তু সমস্ত প্ল্যাটফর্মে নতুন লোগো চালু করতে একমাস সময় লাগবে।’

মিন্ত্রা-র তরফেও পুলিশকে জানানো হয়েছে যে, তাঁদের পণ্য ও পণ্যের প্যাকেজিংয়ে নতুন লোগোটি ব্যবহার করা শুরু হবে। ওয়েবসাইট ও অ্যাপ-এও লোগো পরিবর্তন করা হবে। তবে আগে বিক্রি না হওয়া পণ্য ও প্যাকেজিংয়ে পুরনো লোগো থেকে গিয়েছে বলেও জানিয়েছে সংস্থা।

RELATED Articles