অবশেষে জানা গেল রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী ২৪শে ফেব্রুয়ারি ঘোষণা হবে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। অর্থাৎ বেজে গেল রাজ্য ভোটের দামামা।
ভোট ঘোষণার ৭২ ঘন্টা আগে নির্বাচন কমিশন একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে। সেই প্রসিডিওর সমস্ত জেলায় পাঠানো হয়। ইতিমধ্যেই জানা গিয়েছে যে সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে এই প্রসিডিওর পৌঁছে গিয়েছে। এছাড়াও রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এর থেকেই অনুমান করা যাচ্ছে যে ৭২ ঘন্টা অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি হতে চলেছে ভোটের দিনক্ষণ ঘোষণা।
এমনিতেই এখন বাংলার রাজনীতির ময়দানে তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ে সরগরম। নিত্যদিন চলছে দলবদলের খেলা। ভোটের দিন ঘোষণা হয়ে গেলে যে লড়াই আরো বাড়বে এই কথা বলাই বাহুল্য।






