হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল যাত্রা শুরু করছে নাইটরা, রইল সম্পূর্ণ শিডিউল

বিসিসিআইয়ের প্রকাশিত সূচী অনুযায়ী, আইপিএল ২০২১ আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। প্রথম ম্যাচটি চেন্নাই এবং ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ১১ এপ্রিল চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের অভিযায় শুরু করবে। এই ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চেন্নাইয় খেলা হবে। এইবার কেকেআর নিলামে আটজন খেলোয়াড় কিনেছিল।

লক্ষণীয় বিষয় হল, কলকাতা নাইট রাইডার্স তাদের দলে মোট আটজন নতুন খেলোয়াড়কে আইপিএল ২০২১ এর দলে অন্তর্ভুক্ত করেছে। নিলামের পরে কলকাতা নাইট রাইডার্স দল- ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শুভমন গিল, নিতীশ রানা, টিম সিফার্ট, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোট্টি, শিভম মাভি, সন্দীপ ওয়ারিয়র, প্রসিদ্ধ কৃষ্ণা, সাকিব আল হাসান, শেল্ডন জ্যাকসন, বৈভব অরোরা, করুণ নায়ার, হরভজন সিং, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার, পাওয়ান নেগি।

আরও পড়ুন: আইপিএল ২০২১: প্রকাশিত শিডিউল, ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ শিডিউল-

১১ এপ্রিল, চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স

১৩ এপ্রিল, চেন্নাই: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
১৮ এপ্রিল, চেন্নাই: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স
২১ এপ্রিল, মুম্বই: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস

২৪ এপ্রিল, মুম্বই: রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স

২৬ এপ্রিল, আহমেদাবাদ: পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন: ‘মেয়ে হবে মায়ের মতো’, আন্তর্জাতিক নারী দিবসে বিরাট কোহলির বার্তা

২৯ এপ্রিল, আহমেদাবাদ: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স
৩ মে, আহমেদাবাদ: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৮ মে, আহমেদাবাদ: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস
১০ মে, বেঙ্গালুরু: মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স

১২ মে, বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
১৫ মে, বেঙ্গালুরু: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
১৮ মে, বেঙ্গালুরু: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস

২১ মে, বেঙ্গালুরু: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ

RELATED Articles