যাঁরা নিজের পায়ে হাঁটতে পারছে না, তাঁরা আবার অন্যের হাত-পা ভাঙ্গার কথা বলছে, খেলা শেষ হয়ে গেছে হুঁশিয়ারি দিলীপের

বঙ্গে গেরুয়া শিবির ক্ষমতা দখল করলে কি হবে রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্য রাজনীতিতে এখন সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নেই খোদ বাংলার প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষের কাছেই।
তাঁর স্পষ্ট উত্তর শুভেন্দু বা দিলীপ কারও নাম নিয়েই দলে কোনও সিদ্ধান্ত হয়নি, কে হবেন মুখ্যমন্ত্রী তা দল ঠিক করবে বলেই জানিয়ে দিলেন তিনি।
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রত্যেক জনসভায় দাবি করছে খেলা হবে। গতকালের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেছেন, প্রথম দফা ভোট বিজেপির হাত-পা ভেঙেছে, দ্বিতীয় দফায় কোমর। অষ্টম দফার পর আর উঠে দাঁড়াতে পারবে না। আর এবার তৃণমূল নেত্রীর এহেন বক্তব্যকেই সোজা ব্যাটে হেলেন দীলিপবাবু। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “যাঁরা নিজের পায়ে হাঁটতে পারছে না, তাঁরা আবার অন্যের হাত-পা ভাঙার কথা বলছে। রাজনীতিতে এই কথাগুলো খুব‌ই শিশুসুলভ।”বাংলার সবথেকে হাই ভোল্টেজ আসন নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ভোট হয়ে গেছে। রাজ্যে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বারবার বলেছেন নন্দীগ্রামে হারছেন দিদি। আর তাই নাকি অন্য কোন‌ও আসন থেকে লড়াই চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন- ‘ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’, কৌশানির ভিডিও ঘিরে বিতর্ক

কিন্তু তৃণমূলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে নন্দীগ্রাম ছাড়া আর অন্য কোন‌ও আসন থেকে লড়ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। দিদি নিজে সদর্পে ঘোষণা করেছেন নন্দীগ্রাম থেকে জিতছেন তিনিই।

RELATED Articles