ভোটের মাঝেই উত্তপ্ত নানুর! চলল গুলি, পড়ল বোম, আহত বিজেপি সমর্থক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে । কিন্তু তারই মাঝে তৃতীয় দফা ভোটের আগে

উত্তপ্ত হয়ে উঠল নানুর।

চলল গুলি, হল বোমাবাজি‌ও।‌ এই ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি মহিলা সমর্থক। যথারীতি অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পদ্ম শিবিরের দাবি, রবিবার এই এলাকায় তাদের সভা হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, সেই সভা বানচাল করতেই গতকাল রাতে গ্রামে বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ l

বিজেপির অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে প্রচার চলাকালীন তাঁদের কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ।

আরও পড়ুন-অস্বস্তিতে শাসক! কুণাল, শতাব্দী, দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্রসঙ্গত এর আগে বুধবার বীরভূমের নানুরে বিজেপির স্থানীয় নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। হাসানে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে হামলা। ওই দিন রাতের দুটি ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দু’টি অভিযোগই ইতিমধ্যেই অস্বীকার করেছে তৃণমূল। বেলুডির বিজেপির বুথ সভাপতি রাম হাজরা জানান, ‘‘বলেছিল, পাঁচ মিনিট লাগবে উড়িয়ে দিতে। তারপরই আমার বাড়িতে বোমাবাজি হয়।’’

বীরভূমের নানুরের বেলুডি গ্রামের বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বুধবার রাতে বোমাবাজি। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। নানুরের বেলুড়ি গ্রামের এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। বেলুডির বিজেপির বুথ সভাপতি রাম হাজরা জানান, ‘‘আমাকে বলেছিল, বিজপি করা যাবে না।  গতকাল মিটিং করে। বলেছিল, পাঁচ মিনিট লাগবে উড়িয়ে দিতে। তারপর রাতেই বোমাবাজি হয়।’’

আরও পড়ুন- ‘ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’, কৌশানির ভিডিও ঘিরে বিতর্ক

রাতেই নানুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।  বৃহস্পতিবার সকালে বিজেপির বুথ সভাপতির বাড়িতে যান নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা।  যদিও বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

RELATED Articles