চতুর্থ দফায় ঘটে যাওয়া শীতলকুচি ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আগামী ১৭ই এপ্রিল শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ ৪৫টি কেন্দ্রে।
প্রসঙ্গত উল্লেখ্য চতুর্থ দফা নির্বাচনে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণে কোচবিহারের শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে বাঁশ-লাঠি নিয়ে গ্রামবাসীরা হামলা চালালে পাল্টা গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাতে মৃত্যু হয় ৪ জন স্থানীয় যুবকের। সেই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।
নির্বাচন কমিশন সূত্রের খবর, তার পর রাজ্যে ২০ জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু শেষ পর্যন্ত ঠিক করা হয় ১১ জন অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এর ফলে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা ৫৫ থেকে বেড়ে হল ৬৭।






