সমালোচনা শুনে এবার অবশেষে করোনা মোকাবিলায় ময়দানে নামলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

খড়গপুর সদর থেকে এই বছর বিধায়ক হয়েছেন তিনি। তাঁর প্রচারের কৌশল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। প্রচুর মিম‌ও বের হয় তাঁকে ঘিরে। যদিও ভোটের ফলাফলে মাত দিয়েছেন তিনি। করোনার ভয়াবহ পরিস্থিতির মাঝেই জেতার পর থেকেই কার্যত উধাও হয়ে গিয়েছিলেন এই অভিনেতা-বিধায়ক। এর জের এর তীব্র সমালোচনা হয় তাঁকে ঘিরে।

তবে এবার এতদিনে ময়দানে নামলেন তিনি। করোনা মোকাবিলায় রেলশহরের জন্য অবশেষে জোর কদমে কাজ করতে এলেন হিরো হিরণ চট্টোপাধ্যায়। রাজনীতি বা ধর্ম না দেখে এই বর্তমান পরিস্থিতিকে হারাতে সকলকে একজোট হয়ে লড়ার আহ্বানও জানান খড়গপুর সদরের বিধায়কl

এটি করোনা মোকাবিলার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বিধায়ক হেল্পলাইন চালু করলেন। সেই সঙ্গেই তৈরি হল ‘কুইক রেসপন্স টিম’ও। মারণ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য থাকবে অক্সিজেন, খাওয়া-দাওয়ার ব্যবস্থা। গরিব ও মেধাবীদের বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা দেবে বিধায়কের এই কুইক রেসপন্স টিম।

RELATED Articles