জন্মদিন প্রেমিকার! ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা গঙ্গারামে’র

তাঁদের প্রেমের কথা টালিগঞ্জের পাড়ায় চর্চিত। মিষ্টি এই জুটি প্রথমবার পর্দায় আসেন ইন্দ্রাণী হালদার অভিনীত ধারাবাহিক ‘সীমারেখা’ মাধ্যমে। সেখান থেকেই প্রেমের শুরু। এরপর প্রচন্ড জনপ্রিয় সিরিয়াল ‘নেতাজি’। যেখানে দাগ কেটে যায় দুজনের অভিনয়। বিশেষ করে অভিনেতা অভিষেক বোসের। এই চরিত্রে অভিনয় বিশেষভাবে প্রশংসিত হন অভিনেতা। অভিনেত্রী দিয়া মুখার্জিও কম যাননি।

আরও পড়ুন- গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করেছিলেন আমির খান, দুজনের রসায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে

সিরিয়ালে মন দেওয়া-নেওয়ার মাঝেই কখন যেন‌ও বাস্তব জীবনেও এক হয়ে গেছেন তাঁরা। শুরু থেকে কোন‌ওদিনই নিজেদের সম্পর্ককে আড়াল করেননি দিয়া-অভিষেক।প্রায়ই সোশ্যাল মাধ্যমে তাঁদের একে অপরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়।

আর এবার প্রেমিকা দিয়ার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আদরে মাখানো একটি ছবি পোস্ট করলেন প্রেমিক অভিনেতা অভিষেক বোস।

আরও পড়ুন- একলা ঘর তাঁর দেশ, লকডাউনে অন্ধকার ঘরে বসে আপন মনে সময় কাটাচ্ছেন রানিমা দিতিপ্রিয়া

১৭ ই মে ছিল দিয়ার জন্মদিন। কিন্তু করোনা আবহে উপায় নেই নিজের জন্মদিন সেলিব্রেট করা। রাজ্য জুড়ে ১৫ দিনের লকডাউন। যার দিয়া বাড়ির বাইরে বেরিয়ে পার্টি করতে না পারেনি, দিয়ার বিশেষদিনে অভিষেকও সঙ্গী হতে পারেননি তাঁর। তাই দিয়ার সঙ্গে নিজের একটি সুন্দর ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bose (@abhishek24bose)

এই মুহূর্তে শুটিং বন্ধ থাকলেও দিয়া জি বাংলা পর্দার ‘মিঠাই’-এ ‘শ্রীতমা’-র চরিত্রে অভিনয় করছেন। এবং অভিষেক চুটিয়ে কাজ করছেন স্টার জলসায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘গঙ্গারাম’ এ।

RELATED Articles