তিব্বতের বেকার যুবকদের নিয়ে সেনাবাহিনী গড়ে ভারত আক্রমণের কৌশল চীনের! আশঙ্কা নয়াদিল্লির

ইতিমধ্যেই গালওয়ান সংঘর্ষের এক বছর পার হয়েছে। এখন‌ও চীন সম্পূর্ণভাবে পূর্ব লাদাখে স্পর্শকাতর’ জায়গা থেকে সম্পূর্ণভাবে সরায়নি সেনা। ভারত-চীন উভয় দেশের সেনা বৈঠকেও মেলেনি কোন‌ও দিশা।

তবে এরই মধ্যে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতকে ব্যস্ত রেখে তলে তলে তিব্বতী সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে পিপলস লিবারেশন আর্মি বা পি এল এ। জানা গেছে তিব্বতের বিভিন্ন গ্রাম থেকে বেকার যুবকদের তুলে নিয়ে সেনাবাহিনী করার কাজ শুরু করেছে চীন।

ভারতের কপালে ভাঁজ ফেলেছে এই খবর। নয়াদিল্লির তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাহলে কী এই বিশেষ বাহিনী গড়ে ফের লাদাখ সীমান্ত আক্রমণ করতে চলেছে চীন?

জানা গেছে, তিব্বতের ইয়াদাং কাউন্টি থেকে বেছে বেছে তিব্বতি যুবকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে‌। এর পিছনে কারণ হিসেবে উঠে আসছে আবহাওয়া। ওই যুবকরা পাহাড়ি এলাকাকে নিজেদের হাতের তালুর থেকেও ভাল‌ওভাবে চেনেন। সেইসঙ্গে হাড় হিম করা কনকনে ঠান্ডায় খাপ খাইয়ে নেওয়া তাদের কাছে কোন‌ও ব্যাপার নয়! আর তাই তিব্বতি যুবকদের নিয়ে আলাদা করে ইউনিট তৈরি করছে চৈনিকরা।

RELATED Articles