করোনা পরিস্থিতির মধ্যে অন্যান্য ব্যবসার সঙ্গে মার খাচ্ছে পর্যটন শিল্পও। এই শিল্পের সঙ্গে জড়িত মানুষেরাও ভুগছেন আর্থিক কষ্টে। এবার এই ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে ফের চাঙ্গা করে তুলতে টুরিস্ট গাইড ও ট্রাভেল এজেন্সিদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্র সরকার।

এই বিষয়ে এদিন টুইট করেছেন অনুরাগ ঠাকুর। করোনা পরিস্থিতি থেকে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা ও সংস্থাগুলি যাতে ঘুরে দাঁড়াতে পারে, এই কারণে তাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ভারতের মানচিত্র থেকে বাদ জম্মু-কাশ্মীর-লাদাখ, মানচিত্র বিকৃত করায় টুইটারকে ক্ষোভপ্রকাশ কেন্দ্রের
জানা গিয়েছে, নির্দিষ্ট লাইসেন্সপ্রাপ্ত টুরিস্ট গাইডরা ১০০ শতাংশ গ্যারান্টি-সহ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। অন্যদিকেম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সংস্থা ঋণ পেতে পারে দশ লক্ষ টাকা পর্যন্ত।
কারা পাবেন এই স্কিমের সুবিধা?
১। রাজ্য ও কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রেজিস্টার্ড প্রায় ১০,৭০০ আঞ্চলিক টুরিস্ট গাউডরা।
২। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বীকৃতিপ্রাপ্ত ৯০৪ টি ট্র্যাভেল অ্যান্ড টুরিজম সংস্থা।





