করোনা আবহে রাজ্যে দীর্ঘদিন ধরেই বন্ধ লোকাল ট্রেন। এর জেরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই কারণে এবার কৃষকদের জন্য স্পেশ্যাল ট্রেন চালানোর দাবী তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
পূর্ব রেলে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যাতে কাটোয়া থেকে হাওড়া ও তারকেশ্বর থেকে হাওড়া ট্রেন পরিষেবা চালু করা হয়। হুগলী, বর্ধমান নদিয়ার কৃষকদের কথা মাথায় রেখেই তিনি এই দাবী করেছেন।
https://twitter.com/ANI/status/1433293973905358853?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1433293973905358853%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fbjp-mp-locket-chatterjee-write-a-letter-to-eastern-railway%2F
আরও পড়ুন- শীঘ্রই রাজ্যে উপনির্বাচন করতে হবে, এবার হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
করোনা ভাইরাসের জেরে রাজ্যে জারি হয়েছিল লকডাউন। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ইতিমধ্যেই। চলছে বাস, মেট্রো। কিন্তু লোকাল ট্রেনের চাকা কবে গড়াবে, তা নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি। এর জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের একাধিক মানুষ। বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্ত কিছু মানুষের জন্য বর্তমানে স্পেশ্যাল ট্রেন চলছে কিছু।
আর এর জেরেই মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন রাজ্যের মানুষ। শিয়ালদহ শাখার নানান স্টেশনে একাধিকবার আন্দোলন করতে দেখা গিয়েছে নিত্যযাত্রীদের। বিক্ষোভের জেরে পরিস্থিতি হয়েছে উত্তপ্ত।
এই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে রেলের তরফে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়ে রেখেছে যে তারা ট্রেন চালাতে প্রস্তুত। নবান্নের তরফে অনুমতি মিললেই রাজ্যে ফের চালু করা হবে লোকাল ট্রেন।
ইতিমধ্যেই রাজ্যে লোকাল ট্রেন ফের চালু করার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, করোনার তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ছে। এই মুহূর্তে কোনও রকম ঝুঁকি নিতে চায় না রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত শহরাঞ্চলের মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়, ততক্ষণ লোকাল ট্রেন চালানো হবে না।
আরও পড়ুন- দ্বিতীয় বিয়ে, সংসারে ভাঙন ধরানোর অভিযোগ, আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি
সুতরাং, লোকাল ট্রেন কবে চলবে, তা এখনও অনিশ্চিত। এই কারণে কৃষকদের সুবিধার্থে কাটোয়া থেকে হাওড়া ও তারকেশ্বর থেকে হাওড়া ট্রেন চালু করার দাবীতে পূর্ব রেল ডিভিশনে চিঠি দিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলে রাখি, এর আগেও কিষাণ স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছিল।






