শীঘ্রই রাজ্যে উপনির্বাচন করতে হবে, এবার হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

ভবানীপুর-সহ মোট সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও সাধারণ নির্বাচনের দাবীতে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। আগামী সপ্তাহেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকার দাবী করেছেন, কোনও নির্বাচনী কেন্দ্রে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে ছ’মাসের মধ্যে সেই কেন্দ্রে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এই রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের চার মাস কেটে গেলেও সাতটি কেন্দ্রে উপনির্বাচন ও সাধারণ নির্বাচন নিয়ে কোনও তৎপরতা নেই। মামলার বয়ানে দাবী করা হয়েছে যাতে কমিশন যথাযথ পদক্ষেপ করে নির্বাচন করে। শুধুমাত্র নির্বাচন কমিশনই নয়, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রমন্ত্রক, ও মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মামলায় পক্ষ করার আবেদন জানানো হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- এবার পালা মলয় ঘটকের, কয়লাকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রীকে ডেকে পাঠাল ইডি

গত ৩১শে আগস্ট উপনির্বাচন নিয়ে নানান রাজনৈতিক দলের কী মত, তা জানতে চায় কমিশন। সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলি নিজেদের মত জানিয়েছে। গতকাল, বুধবার, বাংলা, অসম, তামিলনাড়ু-সহ কয়েকটি রাজ্যের মোট ১৭টি আসনের উপনির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কর্তা ও রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। উপনির্বাচন নিয়ে নানান রাজ্যের নানা মত থাকলেও পশ্চিমবঙ্গ সাফ জানিয়ে দিয়েছে যে এই রাজ্যে এখনই উপনির্বাচন সেরে ফেলা ভালো।

সূত্রের খবর অনুযায়ী, আগামী শুক্রবার নানান রাজ্য ও রাজনৈতিক দলগুলির দেওয়া মতামত নিয়ে আলোচনা করা হবে। এরই সঙ্গে কোন রাজ্যে করোনা পরিস্থিতি কেমন, ভোটমুখী কেন্দ্রগুলিতে টিকাকরণের গতি কেমন, এসব বিষয় খতিয়ে দেখবে কমিশন। সবদিক বিচার করেই উপনির্বাচন নিয়ে মতামত জানাবেন কমিশন কর্তারা।

আরও পড়ুন- দ্বিতীয় বিয়ে, সংসারে ভাঙন ধরানোর অভিযোগ, আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি

গত ২রা মে একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে। ২৯৩ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোট হওয়ার আগেই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী ও সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী মারা যাওয়ায় এই দুই আসনে বিধানসভা ভোট এখনও বাকী। অন্য দিকে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। কারণ ভবানীপুরে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়, দিনহাটায় জয়ী নিশীথ প্রামাণিক এবং শান্তিপুরে জয়ী জগন্নাথ সরকার ইস্তফা দিয়েছেন। তাই এই তিন আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও খড়দহে জয়ী প্রার্থী কাজল সিনহা মারা যাওয়ায় এই দুই কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা।a

আরও অন্যান্য খবর