করোনার নতুন স্ট্রেন ওমিক্রন ঠিক কতটা উদ্বেগজনক? বিবৃতিতে জানাল স্বাস্থ্য মন্ত্রক

করোনার নতুন স্ট্রেন ওমিক্রন নিয়ে এখন গোটা বিশ্ব সন্ত্রস্ত। ভারতেও কিছু মানুষের শরীরে মিলেছে ওমিক্রনের উপস্থিতি। তবে যাদের শরীরে এই ভাইরাস মিলেছে, তাদের মধ্যে সকলের শরিরেই মৃদু উপসর্গ লক্ষ্য করা গিয়েছে।

আজ, শুক্রবার বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায় যে এখনও পর্যন্ত ভারতে ২৫ জন কোভিড রোগীর শরীরে ওমিক্রন রূপের ধরা পড়েছে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, “ভারতে যে ২৫ জন রোগীর শরীরে ওমিক্রন ধরা পড়েছে, তাঁদের কারও শরীরেই উপসর্গ গুরুতর নয়। অধিকাংশেরই উপসর্গ মৃদু”।

দেশে প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছিল কর্ণাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে ধরা পড়ে এই স্ট্রেন। তাদের মধ্যে একজন ফিরেছিল দক্ষিণ আফ্রিকা থেকে। এরপর তিনি দুবাই চলে যান। আর অন্য একজন ব্যক্তি ছিলেন স্বাস্থ্যকর্মী। তবে তাঁর বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড ছিল না। তাহলেও তিনি কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

এরপর গুজরাতের জামনগর ও মুম্বইয়ের এক মেরিন ইঞ্জিনিয়ারের শরীরে ধরা পড়ে করোনার এই নতুন স্ট্রেন। এরপর দিল্লিতে তানজানিয়া থেকে ফেরত এক ব্যক্তির শরীরের মেলে ওমিক্রন। সম্প্রতি রাজস্থানে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত একই পরিবারের চারজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আজ, শুক্রবার গুজরাতের আরও দু’জনের শরীরে মিলেছে ওমিক্রন।

ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তেই ভারত-সহ একাধিক দেশ আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ অনেক দেশ সীমান্ত বন্ধ করে দেওয়া শুরু করেছে

আরও অন্যান্য খবর