‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়?’ মহালয়ায় ঋতুপর্ণার নাচ দেখে কটা’ক্ষ শ্রীলেখার, পালটা কী বলছে নেটপাড়া?

মহালয়ার আবহে তারকাদের পরিবেশনা ঘিরে দর্শকদের উচ্ছ্বাস থাকেই। কিন্তু সেই পরিবেশনা নিয়েই যদি শুরু হয় বিতর্ক, তা হলে চর্চা পৌঁছে যায় সমাজমাধ্যমের পাতায়। এবার তেমনই এক ঘটনা ঘিরে আলোচনায় টলিউডের দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্র। মহালয়ার অনুষ্ঠানে ঋতুপর্ণার নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল নানা মন্তব্য। আর সেই ভিডিও সামনে আসার পর নিজের প্রতিক্রিয়া জানাতে দেরি করলেন না শ্রীলেখাও। তাঁর একটি প্রশ্ন ঘিরেই ফের সরগরম নেটপাড়া। কিন্তু ঠিক কী লিখেছেন অভিনেত্রী, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে?

কলকাতার ইডেন গার্ডেন্সে মহালয়া উপলক্ষে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে ১০ হাজার ঢাকির তালে, হাতে ধুনুচি নিয়ে নাচতে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেই পরিবেশনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ তাঁর নাচের প্রশংসা করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন নাচের ধরন নিয়ে। এর মধ্যেই ঋতুপর্ণার নাচের ভিডিও ভাগ করে নেন শ্রীলেখা মিত্র। সেখানে তিনি লেখেন, ‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়? সরল প্রশ্ন, এফআইআর করবেন না Please…’ পাশাপাশি খেমটা যে একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, সে কথাও উল্লেখ করে প্রশ্ন তোলেন, এই পরিবেশনাকে তা বলা যায় কি না।

শ্রীলেখার পোস্টে শুধু প্রশ্নই ছিল না, ছিল তাঁর বিরক্তির কথাও। তিনি লেখেন, আগের দিন থেকে এই নাচ দেখতে দেখতে তিনি হাঁপিয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। এরপরই পোস্টের নীচে মন্তব্যের বন্যা বয়ে যায়। এক নেটিজেন ঋতুপর্ণার নাচ নিয়ে কটাক্ষ করেন, অন্য একজন লেখেন, ‘সরকার যার যার, ঋতু সবার।’ কেউ আবার অভিনেত্রীর নাচের ধরন নিয়ে বিরূপ মন্তব্য করেন। যদিও সমাজমাধ্যমে করা এই মন্তব্যগুলি ব্যক্তিগত প্রতিক্রিয়া, সেগুলিকে সকল দর্শকের মত বলে ধরে নেওয়া যায় না। তবে শ্রীলেখার পোস্ট যে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে, তা স্পষ্ট।

আরও পড়ুনঃ বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনি’ষ্ঠতা! দুজনের রসায়ন নিয়ে বো’মা ফাটালেন রাজবীরের মা

প্রসঙ্গত, ঋতুপর্ণার পোশাক, গান কিংবা নাচ নিয়ে এর আগেও একাধিকবার সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাওয়া নিয়েও তাঁকে ট্রোল করা হয়েছিল। তবে অভিনেত্রী আগেও জানিয়েছেন, এই ধরনের মন্তব্যকে তিনি বিশেষ গুরুত্ব দেন না; অনেক মন্তব্য তিনি পড়েও দেখেন না। অন্যদিকে, শ্রীলেখা মিত্র নিজের স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত। এবারও ঋতুপর্ণার নাচ নিয়ে তাঁর মন্তব্য সামনে আসতেই দুই অভিনেত্রীকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পেল। মহালয়ার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের পরিবেশনা নিয়ে দর্শকদের প্রত্যাশা এবং ব্যক্তিগত রুচির প্রশ্ন যে কতটা জোরালো, এই বিতর্ক যেন আরও একবার সেটাই দেখিয়ে দিল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর