নাগরিকত্ব সংশোধনী আইনের জন্যে যখন দেশজুড়ে বিতর্ক বিক্ষোভ চলছে, ঠিক তখনই কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন ট্যুইট করে সেই নির্দেশিকা জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের ট্যুইটে জানানো হয় যে ভারতীয় নাগরিকদের নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য তাদের জন্ম সংক্রান্ত যেকোন শংসাপত্র দিলেই হবে। যেখানে জন্মের তারিখ অথবা স্থানের কথা লেখা থাকতে হবে। সেই তালিকায় যেকোনো নথি জমা দিলেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, ভারতীয় নাগরিকদের কোনভাবেই ১৯৭১ সালের আগে নিজেদের বংশক্রম প্রমাণ করতে বাবা-মা বা কোনও পূর্বপুরুষের জন্মের শংসাপত্র অথবা আইডি কার্ড জমা করার দরকার নেই।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অশিক্ষিত নাগরিকদের বিশেষ সুবিধাও প্রদান করা হবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, তাঁদের ক্ষেত্রে কোনরকম নথি প্রমাণ জমা করার দরকার নেই। স্থানীয় এলাকাবাসী সাক্ষ্য দিলেই তিনি নাগরিক হিসাবে গ্রাহ্য হবেন।






