Breaking: দিনদুপুরে প্রকাশ্যে চলল এলোপাথাড়ি গুলি, পুলিশের গুলিতে মৃত এক মহিলা, আত্মঘাতী কনস্টেবল, রণক্ষেত্র পার্কসার্কাস

পার্কসার্কাসে চলল এলোপাথাড়ি গুলি। জানা যাচ্ছে, এক পুলিশ কর্মী তাঁর সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালান। সেই গুলিতে মৃত্যু হয় এক মহিলার। ওই কনস্টেবল নিজেও নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন।

সূত্রের খবর, আজ, শুক্রবার দুপুরে বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, মোটবাইকে করে যাচ্ছিলেন এক দম্পতি। পুলিশের গুলিতে মৃত্যু হয় মহিলার। তাঁর স্বামী আহত। আর ঘটনার পরই দেখা যায় আত্মঘাতী পুলিশকর্মীর পাশে পড়ে রয়েছে তাঁর সার্ভিস রাইফেল।

প্রত্যক্ষদর্শীরা জানান যে ওই পুলিশকর্মী প্রায় ১০-১২ রাউন্ড গুলি চালান। হঠাৎ এমন গুলির শব্দে গোটা এলাকায় ত্রাস নেমে আসে। ওই পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে পড়লে লোকজন জড়ো হন সেখানে। দেখা যায়, চারিদিকে বুলেটের খোল ছড়িয়ে রয়েছে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেনিয়াপুকুর ও কড়েয়া থানার পুলিশ। স্থানীয় মহিলার মৃত্যুর ঘটনায় শোকে ও অসন্তোষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। জানা যাচ্ছে, পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং অবরুদ্ধ হয়ে রয়েছে জনতার বিক্ষোভে।

লালবাজার পুলিশ কন্ট্রোল রুমের তরফে জানা গিয়েছে, প্রাথমিক যা তথ্য মিলেছে তাতে জানা গিয়েছে যে পুলিশকর্মী নিজের বন্দুক থেকে নিজেকে গুলি করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, যে পুলিশকর্মী নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেছেন তিনি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই গুলিতে এর একজন আহত হয়েছেন বলে খবর।

আরও অন্যান্য খবর