সুরাপ্রেমীদের জন্য এবার এল এক বড় সুখবর। এবার এক ধাক্কায় অনেকটা কমবে ম’দের দাম। বিয়ারের দামও কম হচ্ছে। জারি হচ্ছে নতুন আবগারি নীতি। এর জেরেই দাম কমছে ম’দের।
সূত্রের খবর অনুযায়ী, নতুন আবগারি নীতি লাগু হলে মদের দাম অনেকটাই কমবে। ২০২২-২০২৩ আবগারি নীতি অনুসারে যথেষ্ট পরিমান বিয়ার ভারতে তৈরি বিদেশি মদ বিক্রিতে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকারের এই নির্দেশের ফলে মদের দাম কমে যাবে ৩৫ থেকে ৬০ শতাংশ।
তবে এই নতুন আবগারি নীতি চালু হয়েছে কেবল পঞ্জাবেই। আগামী ১লা জুলাই থেকেই পাঞ্জাবে চালু হতে চলেছে নতুন নিয়ম। এই নয়া আবগারি নীতির ফলে সব মিলিয়ে ৯ হাজার ৬৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করবে সরকার। ২০২১-২০২২ সালের এই রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ১৫৮ কোটি টাকা।
বর্তমানে হরিয়ানার থেকে পঞ্জাবে মদের দাম প্রায় ১০-১৫ শতাংশ কম। চণ্ডীগড়ে যেখানে বিয়ারের দাম ১২০ থেকে ১৫০ টাকা। সেখানে পঞ্জাবে বিয়ারের বোতলের দাম ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। নতুন এই আবগারি নীতি চালু হলে পঞ্জাবের সবথেকে জনপ্রিয় ম’দের ব্র্যান্ডের দাম কমবে বোতল প্রতি ৪০০ টাকা। এর আইনের ফলে পঞ্জাব থেকে হরিয়ানাতে বেআইনি ম’দের পাচার অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
আবগারি দফতরের কমিশনার বরুণ রুজম জানান, “আমরা বেশ কিছু রদবদল নিয়ে এসেছি। তবে মদের কালবাজারি যেন বন্ধ হয় সেই দিকেও আমাদের কড়া নজর দিতে হবে”। আবগারি দফতর সূত্রে খবর অনুযায়ী, বেআইনি ম’দ পাচার অপ্রাপ্তবয়স্কদের ম’দ বিক্রি ও চোলাই মদের ব্যবহার কম করতেই এই নতুন নীতি চালু করা হচ্ছে।





