দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে সোমবার চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

দীর্ঘ জটিলতার জট কাটিয়ে এবার চালু হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশন। সূত্রের খবর, আগামী সোমবার নতুন এই মেট্রো স্টেশনের উদ্বোধন হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। রেল মন্ত্রকের অনুমতি নিয়েই শিয়ালদহ মেট্রো স্টেশনে চালু হবে যাত্রী পরিষেবা। আপাতত শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে।

সম্প্রতি স্মৃতি ইরানে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। আগামী সোমবার তিনি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে গতকাল, শুক্রবার রাত পর্যন্তও মন্ত্রীর চূড়ান্ত সফরসূচি নির্ধারিত হয়নি বলেও জানা গিয়েছে। রেল কর্তাদের কথা অনুযায়ী, সোমবার আনুষ্ঠানিকভাবে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হলেও, আগামী বৃহস্পতিবারই সাধারণ যাত্রীদের জন্য খুলবে শিয়ালদহ মেট্রো স্টেশনের দরজা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে সোমবার চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

চলতি বছরের মার্চ মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদহ স্টেশন বাণিজ্যিকভাবে চালু করার অনুমোদন দিয়েছিল। সেই অনুমোদনের সময়সীমা ছিল ৩ মাস। কিন্তু গত ২৩শে জুন কমিশনার অফ রেলওয়ে সেফটির সময়সীমা পেরিয়ে গেলেও জট কাটিয়ে উদ্বোধন হয়নি শিয়ালদহ মেট্রো স্টেশনের। ফলে ফের অনুমোদনের জন্য আবেদন করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে সোমবার চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

প্রথমে স্থির ছিল, গত ১১ই এপ্রিল খুলবে শিয়ালদহ মেট্রো স্টেশনের দরজা কিন্তু জটিলতার কারণে তা আর হয়নি। তবে এবার কমিশনের তরফে অনুমোদনের সময়সীমা বাড়ানোর ফলে আগামী সোমবার অবশেষে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। জানা যাচ্ছে, এই মেট্রো স্টেশন উদ্বোধন অনুষ্ঠানটি খুব ঘটা করে বা সাড়ম্বরে পালন করতে চাইছেন না রেলকর্তারা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে সোমবার চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান, ‘‘আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেল বোর্ডের সঙ্গে। তারা অনুমতি দিলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা”। এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে ইস্ট–ওয়েস্ট মেট্রো। কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে এই রুটটি ধুঁকছে। শিয়ালদহ মেট্রো চালু হলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলেই আশা রাখছেন রেলকর্তাদের। যাত্রী স্বার্থে ও রেলের আয় বৃদ্ধিতে শিয়ালদহ মেট্রো চালু করা খুবই জরুরি।

আরও অন্যান্য খবর