আগামী ২৫শে অক্টোবর তুলা রাশিতে হতে চলেছে সূর্যগ্রহণ। কার্ত্তিক মাসের অমাবস্যায় এই সূর্যগ্রহণ হতে চলেছে। এটাই বছরের শেষ সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে, এই সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ কারণ সূর্যগ্রহণের সময় সূর্য, চন্দ্র, শুক্র ও কেতু-সহ তিনটি গ্রহ তুলা রাশিতে থাকবে। এর জেরে কিছু কিছু রাশির উপর পড়বে নেতিবাচক প্রভাব।
সেই রাশিগুলি কী কী, জেনে নিন-
তুলা রাশি
সূর্যগ্রহণ শুধুমাত্র তুলা রাশিতে হতে চলেছে। ফলস্বরূপ এর সর্বাধিক প্রভাব তুলাতে দৃশ্যমান হবে। তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। দুর্ঘটনার যোগ রয়েছে। জল থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়াও, যানবাহন ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। আঘাত পাওয়ার ভয়ে থাকতে পারে। নেতিবাচকতা আপনার উপর যাতে প্রাধান্য না ফেলতে পারে। পরে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।
মেষ রাশি
সূর্যগ্রহণের সময় আরও সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনার পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। আপনার স্ত্রী এই সময়ে শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন। কোনও কারণে আপনাকে আপনার স্ত্রীয়ের কাছে থেকে দূরে যেতে হতে পারে। উভয়ের মধ্যে সামঞ্জস্যের অভাবও রয়েছে। আর্থিক বিনিয়োগ নিয়েও দু’জনের মধ্যে কিছুটা উত্তেজনা থাকতে পারে। আপনি যদি একটি বড় আর্থিক বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তবে এটি আপাতত কিছু সময়ের জন্য স্থগিত করা ভাল।
মকর রাশি
মকর রাশির শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কোনও শারীরিক ব্যথা দেখা দিতে পারে। ভুল খাদ্যাভ্যাস এড়িয়ে এই রাশিতে, শনির গতিও পরিবর্তিত হয়েছে এবং যদি সূর্যগ্রহণ আপনার রাশি থেকে দশম ঘরে হয়, তবে আপনাকে কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কর্মকর্তাদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। নিজের অহংকে নিয়ন্ত্রণ করুন এবং সম্মান ও শ্রদ্ধার সঙ্গে যে কোনও কাজ করুন।






