আর দু’মাসও বাকি নেই দুর্গাপুজোর। এই সময় লম্বা ছুটিতে অনেকেই বাইরে ঘুরতে যান। অনেকেরই গঙ্গার তীরবর্তী স্থান বারাণসী, হরিদ্বার বেশ পছন্দের। কিন্তু পুজোর সময় এই সমস্ত জায়গায় যাওয়ার প্ল্যান থাকলে তা ভেস্তে যেতে পারে।
নর্দান রেলওয়ের তরফে জানানো হয়েছে, লখনউ শাখার বারাণসী লাইনে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল হতে চলেছে। অনেক ট্রেনের আনার রুট বদলও হবে। চলতি মাসের শেষ থেকে অক্টোবর পর্যন্ত এমন সমস্যা হবে ট্রেন পরিষেবায়। এর ফলে যারা পুজোর সময় লখনউ না বারাণসী যাওয়ার কথা ভাবছেন, তাদের বেশ সমস্যায় পড়তে হবে।
কেন বাতিল করা হয়েছে ট্রেন?
নর্দান রেলওয়ে সূত্রে খবর, চলতি মাসের শেষ থেকেই লখনউ শাখার বারাণসী লাইনে রেললাইনে কাজ শুরু হচ্ছে। রেললাইনের সংস্কার, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি করা থেকে দ্রুতগতিসম্পন্ন ট্রেন চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য রেললাইন উন্নীত করা হবে। রেললাইনের প্রি-ইন্টারলকিং/নন-ইন্টারলকিংয়ের কাজও হবে। বারাণসী স্টেশনের সামগ্রিক উন্নীতকরণ করা হচ্ছে। তার সঙ্গে প্ল্যাটফর্ম-সহ সামগ্রিক ব্যবস্থার যোগ ঘটানো হবে। এই সমস্ত কাজের জন্যই চলতি মাসের শেষদিন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত বারাণসী শাখায় ট্রেন চলাচলে কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের রুট বদল করা হচ্ছে।
যে ট্রেনগুলি বাতিল হচ্ছে, সেগুলি হল-
- 13553- আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস (31.08.2023- 15.10.2023)
- 13554- বারাণসী-আসানসোল মেমু এক্সপ্রেস (01.09.2023 -16.10.2023)
- 22323- কলকাতা-গাজিপুর সিটি শাব্দভেদি এক্সপ্রেস (31/08, 7/09, 14/09, 21/09, 28/09, 5/10, 12/10/2023)
- 22324- গাজিপুর সিটি-কলকাতা শাব্দভেদি এক্সপ্রেস (1/09, 8/09, 15/09, 22/09, 29/09, 6/10, 13/10/2023)
- 13429- মালদা টাউন- আনন্দবিহার উইকলি এক্সপ্রেস (15/09, 22/09, 29/09, 6/10 & 13/10/2023)
- 13430- আনন্দবিহার-মালদা্ টাউন উইকলি এক্সপ্রেস (16/09, 23/09, 30/09, 7/10, 14/10/2023)
- 14003 – মালদা টাউন – নয়া দিল্লি এক্সপ্রেস (12/09, 16/09, 19/09, 23/09, 26/09, 30/09, 3/10, 7/10, 10/10, 14/10/2023)
- 14004 – নয়া দিল্লি- মালদা টাউন এক্সপ্রেস (10/09, 14/09, 17/09, 21/09, 24/09, 28/09, 1/10, 5/10, 8/10, 12/10/2023)
- 12357- কলকাতা- অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস (3/10, 7/10, 10/10, 14/10/2023)
- 12358- অমৃতসর- কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস (5/10, 9/10, 12/10, 16/10/23)
- 12371- হাওড়া-বিকানের সুপারফার্স্ট উইকবি এক্সপ্রেস (2/10, 09/10/23)
- 12372- বিকানের-হাওড়া সুপারফার্স্ট উইকলি এক্সপ্রেস (5/10, 12/10/23)
- 12353- হাওড়া- লালকুয়াঁ এক্সপ্রেস (6/10, 13/10/2023)
- 12354- লালকুয়াঁ-হাওড়া এক্সপ্রেস (7/10, 14/10/2023)।






