Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • প্রযুক্তি
  • ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ জিমেইল অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টও এই তালিকায় নেই তো? তাড়াতাড়ি চেক করুন
ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ জিমেইল অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টও এই তালিকায় নেই তো? তাড়াতাড়ি চেক করুন

ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ জিমেইল অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টও এই তালিকায় নেই তো? তাড়াতাড়ি চেক করুন

Khabor24x7 Desk
11/11/2023
Share This Article

বর্তমানে জিমেইল আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগের পাশাপাশিও পেশাভিত্তিক লগ ইন, সাইন আপ, নানান অনলাইন প্ল্যাটফর্ম সম্বন্ধে আপ টু ডেট থাকা, সবটাই জিমেইলের হাত ধরেই। কিন্তু সেই অ্যাকাউন্টই যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে?

ডিসেম্বরেই লক্ষ লক্ষ জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে, এমনটাই জানানো হয়েছে গুগলের তরফে। ইতিমধ্যেই নানান গ্রাহকদের ফোনে ওয়ার্নিং মেসেজ যাওয়া শুরু হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে বিপুল পরিমাণ জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

জিমেইল বন্ধ হলে কী কী সমস্যায় পড়বেন?

জিমেইলের সঙ্গে গুগল ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার ও গুগল ফটোস লিঙ্ক থাকে। সেই কারণে এই জিমেইল অ্যাকাউন্ট যদি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়, এই সব পরিষেবাই বন্ধ হয়ে যাবে। শুধু তাই-ই নয়, যোগাযোগের জন্য জিমেইলও ব্যবহার করা যাবে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা। সেই কারণে ব্যবহারকারীদের সাবধান করার জন্য তাদের এলার্ট পাঠানো শুরু করেছে গুগল।

যে কারণে জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হতে পারে

গত ২ বছর ধরে যে সমস্ত জিমেইল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে রয়েছে অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টই ডিলিটের সিদ্ধান্ত নিয়েছে গুগল। জিমেইল বন্ধ হলে তার সঙ্গে জড়িত একাধিক ডেটাও হারাবেন ব্যবহারকারীরা।

কী নির্দেশ দিল গুগল?

যদি কোনও ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্ট গত ২ বছর বা তার বেশি সময় ধরে ইন-অ্যাক্টিভ থাকে, তাহলে সহজ কয়েকটি স্টেপ মেনে চলার পরামর্শ দিয়েছে গুগল। প্রথমে জিমেইল ইনবক্স খুলে দেখুন যে গুগল আপনাকে এই সংক্রান্ত কোনও মেইল পাঠিয়েছে কী না। যদি মেইল এসে থাকে, তাহলে সেখানে ক্লিক করে পুনরায় নিজের জিমেইল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারেন। এছাড়াও জিমেইল অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করেও সেটি অ্যাক্টিভ রাখতে পারেন।

কেন বন্ধ করা হচ্ছে পুরনো জিমেইল?

গুগলের তরফে জানানো হয়েছে, জিমেইল অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলে তাতে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে। হ্যাকার, সাইবার অপরাধীদের মূল টার্গেট থাকে এই সমস্ত নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট। আবার এই সমস্ত অ্যাকাউন্টে কোনও টু স্টেপ ভেরিফিকেশন ও শক্ত পাসওয়ার্ড নেই। সেই কারণে জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। সেই কারণেই এমন অ্যাকাউন্ট নিয়ে তৎপর হয়েছে গুগল।

Categories প্রযুক্তি Tags December, delete, G-mail account, Google, important documents, Stop, warning message
Share This Article
Facebook Twitter
Khabor24x7 Desk

আরও পড়ুন

ছিঃ ছিঃ! ৪ বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে ধ’র্ষ’ণ, অভিযোগের কাঠগড়ায় পুলিশ, গ্রেফতার

বন্ধু কুকুরকে সুন্দর ম্যাসাজ করে দিচ্ছে পুচকে বিড়াল, অবলাদের মধ্যে ভালোবাসা দেখে আপ্লুত নেটিজেনরা

RELATED Articles

Farida Jalal

‘টাকা উপার্জন সবাই করে, কিন্তু সম্মান…’ কেন শুধুমাত্র মা, ঠাকুমার চরিত্রে অভিনয় করেন ফরিদা জালাল? অভিনেত্রী জানালেন আসল কারণ কী?

Tina
15/04/2026
নরেন্দ্র মোদি, Narendra Modi, west bengal assembly election 2026, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

“এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য… ১৫ বছর ধরে অপশাসন আর দুর্নীতির শিকার বাংলা” পয়লা বৈশাখে ‘জয় মা কালী’ বলে শুভেচ্ছা জানিয়ে বঙ্গবাসীকে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

Tina
15/04/2026
Smriti irani, স্মৃতি ইরানি, west bengal assembly election 2026, BJP, বিজেপি

“মাঝপথেই থমকে গেল সব কিছু…”, ঠিক কী ঘটেছিল চুঁচুড়ার শোভাযাত্রায়? হঠাৎই ফিরে গেলেন স্মৃতি ইরানি, সময় নিয়ে ক্ষো*ভ না সংগঠনের অন্দরের*দ্বন্দ্ব?

Khabor24x7 NewsDesk
15/04/2026
ইডি, ED, coal scam, West Bengal Assembly Elections 2026, KOLKATA NEWS, কলকাতা, পশ্চিমবঙ্গ, ED Raids at Ipac Office

তল্লাশির পর ডাটা ডিলিটের নির্দেশ, IPAC কর্তার গ্রেফতারে ইডির বি*স্ফোরক দাবি! রাজনৈতিক টাকার গোপন চক্রের ইঙ্গিত?

Khabor24x7 NewsDesk
15/04/2026
TCS layoffs, TCS stock price fall, টিসিএস শেয়ার পতন, টিসিএস আপডেট

গ্রেফতার, সাসপেনশন, SIT তদন্ত, তবুও কি ধোঁয়াশা কাটছে না TCS নাসিক কাণ্ডে? কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বড়সড় গাফিলতি, না কি আরও বড় কোনও বিতর্কের ইঙ্গিত? এই নিয়ে কী জানালো টিসিএস?

Khabor24x7 NewsDesk
15/04/2026
Parambrata Chatterjee, Komla Nibas, TV comeback, Bengali actor, Zee Bangla, TV series, Television, Bengali entertainment, web series, actor career, television industry, পরমব্রত চট্টোপাধ্যায়, কমলা নিবাস, টিভি কামব্যাক, বাংলা অভিনেতা, জি বাংলা, ধারাবাহিক, টেলিভিশন, বাংলা বিনোদন, ওয়েব সিরিজ, অভিনেতার ক্যারিয়ার, টেলিভিশন ইন্ডাস্ট্রি

২৬ বছর পর ছোটপর্দায় পরমব্রত চট্টোপাধ্যায়! বিগ বাজেট ছবি আর ওয়েব সিরিজের যুগেও কি পাচ্ছেন না তেমন সুযোগ? তাই কি টেলিভিশনকেই বানালেন নতুন মাধ্যম?

Tina
14/04/2026
অবশ্যই পড়ুন
‘টাকা উপার্জন সবাই করে, কিন্তু সম্মান…’ কেন শুধুমাত্র মা, ঠাকুমার চরিত্রে অভিনয় করেন ফরিদা জালাল? অভিনেত্রী জানালেন আসল কারণ কী?
“এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য… ১৫ বছর ধরে অপশাসন আর দুর্নীতির শিকার বাংলা” পয়লা বৈশাখে ‘জয় মা কালী’ বলে শুভেচ্ছা জানিয়ে বঙ্গবাসীকে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?
“মাঝপথেই থমকে গেল সব কিছু…”, ঠিক কী ঘটেছিল চুঁচুড়ার শোভাযাত্রায়? হঠাৎই ফিরে গেলেন স্মৃতি ইরানি, সময় নিয়ে ক্ষো*ভ না সংগঠনের অন্দরের*দ্বন্দ্ব?
তল্লাশির পর ডাটা ডিলিটের নির্দেশ, IPAC কর্তার গ্রেফতারে ইডির বি*স্ফোরক দাবি! রাজনৈতিক টাকার গোপন চক্রের ইঙ্গিত?
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল