সোশ্যাল মিডিয়ায় কত সময় কত ভিডিওই ভাইরাল হয়। কখনও কোনও ভিডিও আমাদের মনকে অনাবিল আনন্দ দেয়, তো কখনও কোনও ভিডিও আমাদের বেশ ইমোশনাল করে তোলে। আবার এমন কিছু ভিডিও আছে, যা দেখলে আমাদের মুখে আপনাআপনিই হাসির রেখা ফুটে ওঠে। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে মন ভরেছে সকলের। ভিডিওতে প্রাণীদের মধ্যেকার সুন্দর বন্ডিং ও ভালোবাসা ফুটে উঠেছে যা দেখে সকলের মন বেশ আপ্লুত। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছোট্ট বিড়াল তার বন্ধু কুকুরকে ম্যাসাজ করে দিচ্ছে। আর কুকুরটিও বন্ধুর এই ভালোবাসা পেয়ে চুপচাপ বসে রয়েছে।
সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত শরীরে আমাদেরও একটু ম্যাসাজ পেলে বেশ ভালোই লাগে। প্রাণীদের মধ্যেও মনে হয় সেই একই সমীকরণ কাজ করে। সারাদিন ইতিউতি ঘুরে ঘুরে তারাও তো ক্লান্ত হয়। তাই দিনের শেষে একটু ম্যাসাজ পেলে মন্দ হয় না আর কী! অবলা প্রাণী হলেও ক্লান্তি তো তাদের শরীরেও আসে, তাই না?
Massage.. 😅 pic.twitter.com/GTt3H1Tb0H
— Buitengebieden (@buitengebieden) November 8, 2023
এই ভিডিও দেখে আপ্লুত নেটবাসী। নানান সুন্দর মিষ্টি কমেন্টে ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “সর্বকালের সেরা ম্যসেজ। আমিও এই ম্যাসেজটাই পেতে চাই”। আবার অন্য একজন লিখেছেন”কি ম্যাসেজ থেরাপিস্ট”। কেউ লিখেছেন, “ম্যাসেজের সময়”।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে কমেন্ট দেখা গিয়েছে বহু পশুপ্রেমীরও। তারা ওই ভিডিওতে ওই কুকুর ও বিড়াল নিয়ে সুন্দর কমেন্ট করেছে। একজন লিখেছেন, “দিন শুরু করার কি সুন্দর উপায়”। অন্য একজন কমেন্ট করেছেন, “বিড়ালের ম্যাসেজ সেরা”। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “কুকুর বিড়ালকে $5 দিতে হয়েছিল”। এমন নানান সুন্দর সুন্দর মজার কমেন্টের বন্যা বয়ে গিয়েছে এই ভিডিওতে।





