এবার থেকে রান্নার গ্যাস সিলিন্ডার কেনার জন্য আর ৯০০ বা ১০০০ টাকা খরচ নয়। গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেল অর্ধেক। মাত্র ৪৫০ টাকাতেই এবার হেঁশেলে থাকবে গ্যাস সিলিন্ডার। নতুন বছরের বড় উপহার সরকারের তরফে।
তবে জানা গিয়েছে, এই পরিষেবা আপাতত মিলবে শুধুমাত্র রাজস্থানেই। আর এই ৪৫০ টাকার গ্যাস সিলিন্ডার কেনার সুযোগ পাবেন উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ভোক্তারা। নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করছে রাজস্থানের নতুন সরকার।
আসলে রাজস্থানের নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কম দামে গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই গতকাল, বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘোষণা করলেন যে রাজ্য সরকার এবার থেকে ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেবে রাজ্য সরকার। আগামী ১ জানুয়ারি থেকেই চালু হবে এই পরিষেবা। যে সমস্ত গ্রাহকরা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত, তারাই ৪৫০ টাকায় এই পরিষেবা পাবেন।
বর্তমানে কেন্দ্রের উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকরা ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পান। এবার থেকে রাজস্থানবাসী গ্যাস সিলিন্ডার পাবেন আরও ৫০ টাকা কমে অর্থাৎ ৪৫০ টাকায়। গতকাল একটি সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভজন শর্মা।
এরপর এক্স হ্যান্ডেলে তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস- এই নীতি থেকেই অনুপ্রেরণা নিয়ে রাজস্থান সরকার সুশাসনের লক্ষ্যে প্রত্য়েক বিপিএল গ্রাহক ও উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ৪৫০ টাকায় গ্য়াস সিলিন্ডার দেওয়া হবে। মোদীজির গ্যারান্টি মানে তা পূরণ হবেই”।
মুখ্যমন্ত্রী ভজন শর্মা জানান, মাত্র ৪৫০ টাকাতেই এবার থেকে গ্যাস সিলিন্ডার পাবেন রাজস্থানের মানুষ। গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা জমা পড়বে।





