ব্যবসায় ঝুঁকি বাড়বে বৃষ রাশির, তবে সাফল্যের যোগ মীন ও কর্কট রাশির, কি ঘটবে? জেনে নিন আজকের রাশিফল

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ। বৈদেশিক বাণিজ্যে চলতে থাকা জটিলতার অবশান হবে। বিদ্যার্থীদের বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয়।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ব্যয়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। মামলা মোকর্দ্দমার পেছনে অর্থ ব্যয় ব্যবসায়ীক কাজে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আর্থিক ক্ষেত্রে উন্নতি। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। জীবন সাথীর কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ কর্মক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বাড়তি কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে কর্মচারীদের সাহায্য লাভ। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকুন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): ব্যবসা বাণিজ্যে মেধাবিদের আজ সফলতা। যে কোনো ধরনের সৃজনশীল পেশায় সফল হতে পারবেন। নিজেস্ব প্রচার প্রচারণায় অগ্রগতি।

কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): দিনটি প্রত্যাশা পূরণের। কর্মক্ষেত্রে প্রভাবশালী কারো সাহায্য পাবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আজ অগ্রগতি। নতুন যানবাহন লাভের যোগ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): সকল প্রকার যোগাযোগে সফল হবেন। মিডিয়া ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। আউটসোর্সিং এর পেশাজীবীদের রোজগার বৃদ্ধির দিন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বকেয়া টাকা আদায় হওয়াতে সঞ্চয়ের চেষ্টা সফল হবে। রোজগারের ক্ষেত্রে আজ উন্নতির আশা। হোটেল ও রেস্তোরা ব্যবসায় ভালো রোজগার হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ব্যক্তিজীবনে উন্নতি। উচ্চ শিক্ষা পূণঃরায় আরম্ভ করতে পারেন। বৃহস্পতির বলবান অবস্থার কারনে ব্যাঙ্ক সংক্রান্ত কাজে সফলতা। 

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি ব্যয়বহুল থাকবে। বৈদেশিক বাণিজ্যে লাভাবান হবেন। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হতে চলেছে। 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): ব্যবসা বাণিজ্যে বন্ধুর সাহায্য পাবেন। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। চাকরিজীবীদের নতুন রোজগারের সুযোগ আসবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির। চাকরিজীবীরা নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন। পদস্ত ব্যক্তির সাহায্য লাভের দিন। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles