Srijan Bhattacharya about Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কোনও জনকল্যাণমূলক সরকারি প্রকল্প, সব নিয়েই নানান সময় বিরোধিতা করতে দেখা গিয়েছে বামেদের। সরকারি ভাতা বিশেষ করে তরুণ প্রজন্মকে ভাতা দেওয়ার বিষয়টি কোনও ভাবেই মেনে নিতে নারাজ লাল শিবির। কিন্তু এবার ভোট প্রচারে সেই দরকারি প্রকল্পকেই হাতিয়ার করতে শোনা গেল যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। বামেরা ক্ষমতায় ফিরলে প্রকল্পের টাকা ‘ডবল’ হবে বলে দাবী করলেন তিনি (Srijan Bhattacharya about Lakshmir Bhandar)।
কী ঘটেছে ঘটনাটি (Srijan Bhattacharya about Lakshmir Bhandar)?
বরাবরই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বাম শিবির। তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষের অন্ত নেই তাদের। ভোটের প্রচারেও শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করেছে বিরোধীরা। বাদ নেই বামেরাও। নানান প্রার্থীরাই বারবার তৃণমূলের দুর্নীতি নিয়েই সরব। তবে এবার আর দুর্নীতি নয়, বরং শাসক দলের জনহিতকর প্রকল্প নিয়ে প্রচার করলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya about Lakshmir Bhandar)।
এই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে উঠে এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথাও (Srijan Bhattacharya about Lakshmir Bhandar)। সৃজনের কথায়, “বুদ্ধবাবুর সময় বিধবাভাতা, বার্ধক্যভাতা, মেয়েদের সাইকেল দেওয়া, ২ টাকা কেজি দরে চাল সবই ছিল। তৃণমূলের সময় আরও দু’টি নতুন প্রকল্প চলছে। সিপিএম কোনও দিন আবার ফিরলে এই প্রকল্পগুলি ডাবল-ডাবল চলবে”।
তাঁর এহেন প্রতিশ্রুতিতে বেশ ভড়কেছে বাম শিবির। তবে এই মন্তব্যের নেপথ্যে যুক্তি দিয়ে সৃজন (Srijan Bhattacharya about Lakshmir Bhandar) বলেন, “আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল সরকার নিয়েছে। সেই টাকার একটি অংশ আবার আমাদের দিচ্ছে। আর একটা বড় অংশ খাটের তলায়, ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। পার্থ, মানিক, অনুব্রতেরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনও দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানো যায়, পুরোটা লাগাব। তাতে আজ যিনি হাজার টাকা পাচ্ছেন, তিনি আগামী দিনে দু’হাজার টাকা পাবেন। এটা হতেই পারে। কোনও কিছু বাদ যাবে না”।
প্রসঙ্গত, রাজ্য সরকারের নানান প্রকল্প নিয়ে যেখানে বারবার বিরোধিতা করতে দেখা যায় বাম শিবিরকে, সেখানে দাঁড়িয়ে বাম প্রার্থীর মুখে এহেন কথা শুনে বেশ আশ্চর্যই হয়েছে রাজনৈতিক মহল। তবে ওয়াকিবহাল মহলের মতে, সরকারি প্রকল্প নিয়ে বিরোধীরা যতই বিরোধিতা করুক না কেন, তারাও জানেন যে আমজনতার মধ্যে এই সরকারি প্রকল্প কতটা জনপ্রিয়। আর সেটাই যে তৃণমূলকে ভোটের দিক থেকেও এগিয়ে রাখে, তা অস্বীকার করা যায় না। সেই কারণেই এবার নানান সরকারি প্রকল্পকেই হাতিয়ার করছে বিরোধীরাও (Srijan Bhattacharya about Lakshmir Bhandar)।





