আকাশে গ্রহের অবস্থান বদল মানেই জ্যোতিষ শাস্ত্র অনুসারে জীবনে কিছু নতুন পরিবর্তনের ইঙ্গিত। জুন মাসে এমনই এক পরিবর্তন ঘটতে চলেছে। আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি বা গুরু, তবে এই সময় সে থাকবে ‘অস্ত’ অবস্থায়। প্রায় ২৭ দিন ধরে এই অবস্থান চলবে। জ্যোতিষ মতে, গুরুর এই বিশেষ রাশিচক্র পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে কিছু রাশির জাতকদের উপর।
মেষ রাশি (Aries) : গুরু যখন মিথুনে অস্ত যায়, তখন মেষ রাশির জাতকদের জীবনে প্রবাহিত হয় এক নতুন ইতিবাচক শক্তি। দীর্ঘদিনের দুশ্চিন্তা ও অশান্তি দূর হবে। পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে। যাঁরা নতুন কাজের সুযোগ খুঁজছিলেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক। বিনিয়োগে সুফল মিলবে।
বৃষ রাশি (Taurus) : গুরুর অস্ত অবস্থার সময় বৃষ রাশির জাতকদের জীবনেও ইতিবাচক পরিবর্তন ঘটবে। হঠাৎ করেই নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। পুরনো কোনও চাকরির ইন্টারভিউ থেকে মিলতে পারে অফার। ধনাগমের সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি ও আর্থিক স্থিতি বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত কাজেও লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি (Sagittarius) : ধনু রাশির জাতকদের উপর গুরুর আশীর্বাদ বরাবরই থাকে। এই জুন মাসে গুরু অস্ত থাকলেও, এর বিশেষ শুভ প্রভাব পড়বে তাঁদের জীবনে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, সিনিয়রদের কাছ থেকে সম্মান পাবেন। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে বড় লাভ হতে পারে। হঠাৎ করে অর্থলাভও হতে পারে।
আরও পড়ুনঃ ‘এবার সব ক্যামেরার সামনে’, অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের জবাব মোদির!
জ্যোতিষ মতে, ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, যার ফলে কন্যা, সিংহ ও তুলা রাশির জাতকরাও পাবেন শুভ ফল। একই সঙ্গে, শুক্র মিথুনে প্রবেশ করায় মিথুন, সিংহ ও তুলা রাশির জাতকদের জন্যও সময় হবে সৌভাগ্যসূচক। অর্থাৎ, জুন মাস জুড়ে গ্রহের গতিবিধিতে তৈরি হতে পারে ভাগ্য ফেরানোর এক সুবর্ণ সুযোগ।





