আজ সোমবার ২৫ মার্চ ছিল দোল উত্সব (Holi)। এদিনই হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার সঙ্গে চলতি সপ্তাহের শেষ দিনে, ৩১ মার্চ, অর্থাত্ পরের রবিবার মীন রাশিতে গোচর করবে প্রেম ও ভালোবাসার কারক গ্রহ শুক্র। বর্তমানে গঠিত আছে বুধাদিত্য রাজযোগ, শশ যোগ ও ত্রিগ্রহী যোগ। এতগুলি শুভ যোগের প্রভাবে এই সপ্তাহে কোনও কোনও রাশির জাতকদের প্রেম জীবন দারুণ রোম্যান্টিক ভাবে কাটবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃষ রাশি
বৃষ রাশির জাতক যারা প্রেম সম্পর্কে আছেন, এই সপ্তাহটি তাঁদের জন্য দারুণ মনোরম হতে চলেছে। সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতকদের। সপ্তাহের শেষে ভালোবাসার সঙ্গে সুখ ও সমৃদ্ধি উপচে পড়বে বৃষ রাশির জাতকদের জীবনে। পরিবারের সদস্যরাও আপনার পাশে থাকবেন।
কন্যা রাশি
মার্চ মাসের শেষ সপ্তাহে প্রেম জীবনে সুখ ও ভালোবাসার জোয়ার আসবে কন্যা রাশির জাতকদের জীবনে। পরিবারেও সবার সঙ্গে এই সপ্তাহে খুব সুন্দর সময় কাটাবেন আপনি। আপনার ও সঙ্গীর মধ্যে কোনও রকম ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের প্রেম জীবনে এই সপ্তাহে নতুন কিছু ঘটতে চলেছে। যারা প্রেম সম্পর্কে আছেন, তাঁরা চলতি সপ্তাহটি দারুণ সুখে কাটাবেন। সঙ্গীর সঙ্গে আপনি একসঙ্গে বেড়াতে যেতে পারেন। সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে সম্পর্ক অনেকটা উন্নত হবে সিংহ রাশির জাতকদের।
ধনু রাশি
এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান হবে ধনু রাশির জাতকদের। এই সপ্তাহে আপনাদের প্রেমের সম্পর্কে সমর্থনের শিলমোহর দিতে পারেন বাড়ির বড়রা। কোনও এক মহিলার সহায়তায় সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে আরও কাছাকাছি আসবেন ধনু রাশির জাতকরা। সপ্তাহের শেষে সঙ্গীর সঙ্গে কোনও সুন্দর স্থানে ভ্রমণ করতে যেতে পারেন।





