সোশ্যাল মিডিয়ার পাতায় কোন ছবির কমেন্ট করেছেন স্বয়ং মহারাজ। এমন কি ব্যাপারটা। অবশ্য ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও তার স্ত্রী দুজনকেই দেখা যাচ্ছে। বেশ পুরনো একটি ছবি। তা দেখি কি আবেগে ভেসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই ছবিতে সাদা ফ্রক করে ছোট্ট মেয়ে বসে আছে ডোনার কোলে। চাইনিজ স্টাইলে কাঁটা চুল উজ্জ্বল তার চোখের মনি, ছোটবেলা থেকেই নজর কাড়ছেন একরত্তি। সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনার কোলে বসে মিষ্টি হাসি হেসে পোজ দিয়েছেন ছবিতে। কে এই খুদে বাচ্চাটি।
ছবিতে ডোনার কোলে বসা সেই একরত্তি আজ টলিউডের পরিচিত মুখ। টলিউডের জিতের নায়িকা হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই একরত্তির বাবা গৌতম ভট্টাচার্য ও মা রায়া ভট্টাচার্য দুজনেই বেশ স্বনামধন্য। না টলিউডের ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ নেই তাদের। তাদের যোগাযোগ সংবাদ মাধ্যমের সাথে। ডোনার কোলে বসা এই ছোট্ট মেয়েটি হাজির হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। মুখ দেখেই কোন ভাবে বোঝা যাবে না এই সেই ছোট্ট খুদে।
টলিউডের নতুন মুখই বলা চলে তাকে। জিতের বিপরীতে অভিনয় করেই শুরু হয়েছে তার কেরিয়ার জিতের সাথে অভিনয়ের পাশাপাশি আবির পরমব্রত সাথেও স্ক্রিন শেয়ার করেছেন। তিনি আর কেউ নন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। সম্প্রতি দাদাগিরির হোলি স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। রবিবার রাতে দাদাগিরির মঞ্চে এসেছিলেন তিনি। অভিনেত্রীর পড়ানো ছিল কমলা লাল রঙের একটি অরগাঞ্জা শাড়ি। হেয়ার স্টাইল ছিল নজরকাড়া। এদিনের দাদাগিরির এপিসোডে লহমা ভট্টাচার্যের সাথে এসেছিলেন অনীক ধর, ইমন চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পাল, অন্বেষা।
সৌরভের পাশে মেয়েকে দেখে সাংবাদিক বাবা নস্টালজিক হয়ে পড়েন। স্মৃতির পাতা থেকে সৌরভ-ডোনার সঙ্গে লহমার ছোটোবেলার ছবি প্রকাশ করেছেন তিনি। পুরনো ওই বিশেষ ছবিতে দেখা যাচ্ছে চেক শার্ট-প্যান্টে সৌরভ। পাশে সবুজ শাড়িতে সেজেছেন ডোনা। ডোনার একপাশে সৌরভ, অন্য পাশে লহমার মা রায়া ভট্টাচার্য।

সৌরভের কোলে বসা খুদের পরিচয় জানতে চেয়েছেন সৌরভের থেকেই। সেই পোস্টে কমেন্ট করেছেন সৌরভ। তিনিও এক মেয়ের বাবা। লহমা ও সানা প্রায় সমবয়সী। লহমার সাফল্যে গর্বিত সৌরভ কমেন্টে লেখেন, “লহমাকে অনেক আদর। খুব সুন্দরভাবে ও বড় হয়ে উঠেছে। বাবা-মায়ের ইনফ্লুয়েন্স এক্ষেত্রে খুব জরুরি। ভবিষ্যতে ও যাই করুর সবসময় ওর পাশে আছি।”





