শনি-রাহুর শক্তিশালী সংযোগ! ২৯ মার্চের পর ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশিগুলির?

জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের স্থানান্তর মানবজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। গ্রহরা নির্দিষ্ট সময় অন্তর অবস্থান পরিবর্তন করে, যা একাধিক রাশির জাতকদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। আসন্ন সময়ে বিশেষ এক জ্যোতির্বিদ্যা সংযোগ ঘটতে চলেছে, যা একাধিক রাশির জাতকদের জন্য সৌভাগ্যের বার্তা আনতে পারে। বিশেষ করে শনি ও রাহুর যুগলবন্দি কুম্ভ, ধনু সহ আরও কয়েকটি রাশির ভাগ্য উজ্জ্বল করতে পারে। জেনে নেওয়া যাক, কারা লাভবান হবেন এবং এই সংযোগ কবে ঘটবে।

কুম্ভ রাশি : শনি ও রাহুর এই যুতি কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করবে, ফলে এই সময় আকস্মিক ধনলাভের সুযোগ আসতে পারে। ব্যবসায় বা বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। কথার জাদুতে অনেককে প্রভাবিত করতে পারবেন, যা কর্মক্ষেত্রেও কাজে লাগতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে, এবং প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসবে। আর্থিক দিক থেকে এটি একটি আশাব্যঞ্জক সময় হতে চলেছে।

ধনু রাশি : এই সংযোগ ধনু রাশির চতুর্থভাবে হবে, যা সম্পত্তি ও বিলাসিতার যোগ তৈরি করবে। নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ শুভ সময়, কারণ নতুন ক্লায়েন্ট আসতে পারে এবং বড় প্রকল্পের অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত লেনদেনে লাভ হতে পারে। পারিবারিক জীবনে বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

মিথুন রাশি : মিথুন রাশির জাতকদের জন্য এই সংযোগ ক্যারিয়ার ও ব্যবসায় বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মস্থানে এই সময় সাফল্যের যোগ রয়েছে, পদোন্নতির সম্ভাবনা প্রবল। যারা নতুন চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এটি শুভ সময়। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন, এবং কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হলে তা ইতিবাচক হতে পারে। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে আরও ভালো হবে।

আরও পড়ুনঃ মহাকুম্ভে লাশের সারি! বিধানসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার!

এই মহাজাগতিক সংযোগ ঘটবে ২৯ মার্চ। এর আগে থেকেই রাহু মীন রাশিতে অবস্থান করবে, এবং ওই দিন শনি সেখানে প্রবেশ করবে। ফলে এই দুই গ্রহের যুগলবন্দি একাধিক রাশির ভাগ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। যারা এই পরিবর্তনের আওতায় আসবেন, তারা নিজেদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles