২৭ বছর পর দীপাবলির পরদিনই সূর্যগ্রহণ, হুবহু মিলে যাচ্ছে গ্রহ-রাশি, ফের কী তবে ফিরে আসতে পারে সেই বছরের সেই ভয়ঙ্কর দিনগুলি?

ফের ২৭ বছর পর ঘটতে চলেছে একই ঘটনা। দীপাবলির পরদিনই হতে চলেছে সূর্যগ্রহণ। আগামীকাল রয়েছে সূর্যগ্রহণ। ইতিহাস সাক্ষী যে আজ থেকে ২৭ বছর আগেও এই একই ঘটনা ঘটেছিল। সেই সময়ও একই গ্রহ ও রাশির মিল ছিল। এর জেরে ভারত-সহ বিশ্বের অনেক দেশেই এর প্রভাব পড়েছিল। এবারও কী তবে সূর্যগ্রহণের প্রভাবে কোনও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে? নাকি কোনও কোনও রাশির পক্ষে এই সূর্যগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে?

দীপাবলির পরদিন সূর্যগ্রহণের কারণে এবারেও গোবর্ধন পুজো হবে দীপাবলির তিন দিন পর। ঠিক একই ঘটনা ২৭ বছর আগে ঘটেছিল। ১৯৯৫ সালে, ২৩শে অক্টোবর দীপাবলির উত্‍সব ছিল। আর ২৪শে অক্টোবর ছিল সূর্যগ্রহণ। এই বছর দীপাবলি পালিত হবে ২৪ অক্টোবর। সূর্যগ্রহণ হতে চলেছে ২৫শে অক্টোবর। ১৯৯৫ সালেও তুলা রাশিতে সূর্যগ্রহণের প্রভাবে বিরল যোগ তৈরি হয়েছিল, তেমনি এবারেও একই যোগ তুলা রাশিতে হতে চলেছে।

গ্রহের অদ্ভূত সমন্বয়

১৯৯৫ সালে যখন সূর্যগ্রহণ হয়েছিল, সেই সময় তুলা রাশিকে একসঙ্গে চারটি গ্রহের অবস্থান ছিল। এ সময় রাহু, সূর্য, শুক্র, চন্দ্র তুলা রাশিতে ছিল। রাহু, সূর্য, শুক্র ও চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে সূর্যগ্রহণের সময়। তাছাড়া ২৭ বছর আগে শনি কুম্ভ রাশিতে বিরাজ করেছিলেন, তেমনি এবারেও শনি তার নিজের রাশি মকর রাশিতে থাকবে। এছাড়া বুধ গ্রহটি সেই সময় কন্য়া রাশির উপর ছিল, এবারেও একই অবস্থান রয়েছে।

সূর্যগ্রহণের প্রভাবে উপকৃত হবে কোন কোন রাশি

  • কর্কট, সিংহ, ধনু।

কোন কোন রাশি ক্ষতিগ্রস্ত হবে

  • বৃষ, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর রাশি।

মিশ্রপ্রভাব কোন কোন রাশির উপর পড়বে

  • মীন, কুম্ভ, মিথুন, মেষ

১৯৯৫ সালে সূর্যগ্রহণের পর দেশে বিশ্বে কোন কোন বড় দুর্ঘটনা ঘটেছিল?

  • সূর্যগ্রহণের পরে, ২৪ অক্টোবরের পর আজারবাইজানের বাকু মেট্রোতে আগুন লেগে ২৮৯ জন যাত্রী মারা গিয়েছিল। যা বিশ্বের সবচেয়ে বিপজ্জন ও ভয়াবহ দুর্ঘটনাগুলির মধ্য়ে একটি।
  • ১৯৯৫ সালের ৪ঠা নভেম্বর, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইতজাক রাবিনকে হত্যা করা হয়েছিল।

এই বছরও সূর্যগ্রহণের পর এমনই কিছু ঘটনার সাক্ষী থাকতে চলছে কী না দেশ বা বিশ্ব, এখন সেটাই দেখার।

RELATED Articles