জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গ্রহ হল সাহস ও সাহসিকতার কারক। গত ৫ ফেব্রুয়ারি রাত ৯ টা ০৭ মিনিট নাগাদ মঙ্গল প্রবেশ করেছে মকর রাশিতে। মকর রাশিতে মঙ্গলের আগমন বেশ শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। মকর রাশিতে মঙ্গল গমন শৃঙ্খলা বয়ে আনে। বেশ কিছু রাশির জাতক-জাতিকারা এই গমনের জেরে শুভ ফল লাভ করবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য মকর রাশিতে মঙ্গল এই গমন অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় চাকরি বা ব্যবসায় উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এরা। মঙ্গলের এই গমন এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অনুকূল ফলাফল বয়ে আনবে। নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা রয়েছে এই সময়। আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের। মঙ্গলের এই গমন এই রাশির জাতক-জাতিকাদের ক্যারিয়ারের জন্য দারুণ ফল দেবে। নতুন চাকরির সুযোগও আসতে পারে।
বৃষ রাশি
মঙ্গলের এই যাত্রার ফলে শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনুকূল ফল মিলবে এই সময়। আর্থিকভাবে স্বচ্ছল থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিকভাবে লাভবান হবেন ও সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। নিজের সংকল্পের ভিত্তিতে নানান সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
মঙ্গলের এই গমন এই রাশির জাতক-জাতিকাদের জীবনের নানান ক্ষেত্রে অগ্রগতি আনবে। এই সময় বিশেষ সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। মঙ্গলের এই গমন সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সম্পত্তি অর্জন করবেন এরা। মঙ্গলের এই গমন কঠোর পরিশ্রমের ফল দেবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে অগ্রগতির পথ প্রশস্ত হবে এদের। এই সময় আর্থিক অবস্থা শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের।





