জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে। বলা হয়, কোনও ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। শনির কৃপাদৃষ্টি যেমন কোনও ব্যক্তিকে রাস্তা থেকে তুলে রাজার আসনে বসাতে পারে, তেমনই আবার শনিদেবের কুদৃষ্টির কারণে ছারখার হয়ে যেতে পারে কারোর জীবন।
বর্তমানে শনিদেব রয়েছেন কুম্ভ রাশিতে। হোলির আগে ১৮ মার্চ রাশি কুম্ভ রাশিতে উঠতে চলেছে শনি। শনির উদয়ের সঙ্গে সঙ্গে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে খারাপ দিনের। শনির অশুভ প্রভাবের কারণে তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিপদ ঘনিয়ে আসছে। শনিদেবের অশুভ প্রভাবের কারণে স্বাস্থ্য, কেরিয়ার, ব্যবসা ও সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব পড়বে তিন রাশির।
সেই তিন রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
শনির উদয়ের জেরে নেতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। কর্মজীবন বা ব্যবসার জন্য দীর্ঘ ভ্রমণ করতে হতে পারে। এই সময় কাজে গাফিলতির কারণে বসের সঙ্গে বুবাদে জড়াতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। মানসিক চাপও থাকতে পারে এই সময়। পড়ুয়াদেরও সতর্ক থাকতে হবে এই সময়।
মিথুন রাশি
শনির উত্থানের নেতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে এদের। কেরিয়ার ও ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও সাবধান হন। এই সময় আয় কম হবে এই রাশির জাতক-জাতিকাদের কিন্তু ব্যয় হবে বেশি। পরিবারের জন্য নানা কাজে আসতে পারে বাধা।
মীন রাশি
শনির উদয়ের কারণে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা। অপ্রয়োজনীয় তর্কে এড়িয়ে চলাই ভালো। অন্যথায় আইনি ঝামেলায় পড়তে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক ক্ষতিও হতে পারে। পারিবারিক কোনও বিষয় নিয়ে বাড়ির বড়দের সঙ্গে বিবাদে জড়াতে এই রাশির জাতক-জাতিকারা।





