আগামীকাল, শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। এই পূর্ণিমাকে আবার শারদ পূর্ণিমাও বলা হয়। কথিত রয়েছে, শারদ পূর্ণিমার রাতে ভক্তদের ডাকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যে ভক্তের বাড়ি সারা রাত আলোয় ঝলমল করে, সেই গৃহেই প্রবেশ ঘটে মা লক্ষ্মীর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন সর্বার্থসিদ্ধি শুভ যোগ গঠিত হচ্ছে। এর জেরে বেশ কিছু রাশির ভাগ্য বদলাতে বলেছে।
কোজাগরী লক্ষ্মীপুজোতে কোন কোন রাশি শুভ লাভ হতে চলেছে, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা নতুন কোনও কাজ শুরু করতে চাইলে করতে পারেন। বাবার যে কোনও সাহায্য পাবেন এই সময় । আর্থিক লাভ বৃদ্ধি। ব্যবসা ও চাকরির দিক থেকে শারদ পূর্ণিমার দিনটি ভালো যাবে। ভাগ্য পূর্ণ সহায় থাকবে।
বৃষ রাশি
এই শুভ তিথিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ীরা বড় লাভ করতে পারেন। গৃহ ও সন্তানের বিষয়ে কিছু ভালো খবর পেতে পারেন। নতুন বন্ধু পাতালে ভবিষ্যতে তিনি আপনার পাশে থাকার সাহস দেখাতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময়।
বৃশ্চিক রাশি
শারদীয় পূর্ণিমায় এই রাশির জাতক-জাতিকারা দেবী লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসায় দারুণ সাফল্য ও উন্নতি পাবেন। বন্ধুদের সাহায্যে যে কোনও বিপদ থেকে রক্ষা পাবেন। শত্রুদের পরাস্ত করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। সমাজে সম্মান ও প্রভাব পড়তে পারে। পারিবারিক জীবন সুখের হবে।
মিথুন রাশি
এই দিনে পারিবারিক জীবন সুখী হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনের ক্ষেত্রে অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। যে কোনও কাজে সাফল্য অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ব্যবসায় আর্থিক লাভের সুবর্ণ সুযোগ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।





