৩০০ বছর পর মহাশিবরাত্রিতে বিরল যোগ, মহাদেবের আশীর্বাদে সমস্ত ইচ্ছাপূর্ণ হবে ৩ রাশির, খুলবে আয়ের নতুন উৎস

হিন্দু শাস্ত্রে, শিবরাত্রির আলাদা গুরুত্ব রয়েছে। আর এই বছরের শিবরাত্রিতে রয়েছে একের পর এক শুভ যোগ। এর ফলে শিবরাত্রির তিথির মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে। ৩০০ বছর পর শিবরাত্রিতে তৈরি হচ্ছে নানান বিরল যোগ।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রিতে ভোর ৪টে ৪৫ মিনিটে শিবযোগ তৈরি হবে। ভোর ৬ টা ৪৫ মিনিটে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলছে, মহাশিবরাত্রির দিনে শুভ যোগগুলি ৩০০ বছর পর তৈরি হচ্ছে। এছাড়াও মহাশিবরাত্রিতে কুম্ভে শুক্র, শনি, সূর্যের যুতিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এর ফলে লাভবান হবে বেশ কিছু রাশি।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের পেশাগত দারুণ লাভ আসছে। এই সময় বেশ কিছু চুক্তি স্বাক্ষর করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সমাজে একটা পরিচিতি তৈরি হবে এদের। কোনও কাজ বন্ধ হয়ে থাকলে, তা ফের চালু হবে এই সময়।

মেষ রাশি

মহাদেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের মনের সব ইচ্ছা পূরণ হবে। এই সময় পদোন্নতির ভালো যোগ রয়েছে। কঠোর পরিশ্রমের ফল পাবেন এরা। এই সময় আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। রোজগারের নানান উৎস তৈরি হবে। কেরিয়ারে যে সমস্যা চলছে, তা শেষ হবে আর উন্নতির রাস্তা খুলবে।  এই সময় এই রাশির জাতক-জাতিকারা ব্যবসায় বড় সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

সিংহ রাশি

শিবরাত্রিতে ৩০০ বছর পর শুভ যোগের জেরে মহাদেবের আশীর্বাদে দারুণ লাভ পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। নতুন ঘর বাড়ি, সম্পত্তি কেনার স্বপ্ন পূর্ণ হবে এদের। প্রেমজীবন ভালোর দিকে যাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় পেশাগত জীবন আনন্দে ভরে উঠবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles