বিজেপি ছাড়া ভুলেও অন্য কাউকে ভোট নয়, নাহলেই বাতিল আধার কার্ড, মন্তব্য বিজেপি বিধায়কের, বিতর্কের মুখে গেরুয়া শিবির

বিজেপিকে যদি ভোট না দেওয়া হয়, তাহলে আধার কার্ড বাতিল হবে। এমনই দাবী করে বসলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁরই একটি ভিডিও শেয়ার করে গেরুয়া শিবিরকে তোপ দাগল তৃণমূল। তাদের দাবী, কেন রাজ্যে এতগুলো আধার কার্ড বাতিল হয়েছিল, তা এখন বোঝা যাচ্ছে।

কী বলেছেন বিজেপি বিধায়ক?

তৃণমূলের তরফে বিজেপি বিধায়ক অসীম সরকারের একটি ভিডিও শেয়ার করা হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। সেই ভিডিওতেই বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, “বিজেপি ছাড়া ভুলেও অন্য় কাউকে ভোট দেবেন না। দয়া পরবশত আপনাদের আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে অনেক অনুরোধ করেছে, তার পর আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রাণ ফিরে পেয়েছেন”।

এরপরই তাঁকে রীতিমতো ভয় দেখিয়ে বলতে শোনা যায়, “আধার ফিরে না পেলে কী করতেন? আন্দোলন করতেন? সঙ্গে সঙ্গে বিদেশী বলে গ্রেফতার হতে হত তো”।

https://twitter.com/TrinankurWBTMCP/status/1761304771200209194?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1761304771200209194%7Ctwgr%5E0cdd25b13561025fe801c4af6f4c392246d6b248%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fbjp-mla-allegedly-threatens-either-you-vote-for-bjp-or-get-your-aadhaar-card-cancelled%2F

তৃণমূলের তরফে এই ভিডিও শেয়ার করে বলা হয়, “হরিণঘাটার বিধায়ক হুমকি দিচ্ছেন। বিজেপিরকে ভোট না দিলে আধার বাতিল হবে। এবার আমরা বুঝলাম নদিয়াতে কেন এতো সংখ্যক আধার কার্ড বাতিল হয়েছিল”।

এরপরই প্রধানমন্ত্রীকে উদ্দেশে তৃণমূলের প্রশ্ন, “এখন আপনাদের তদন্তকারী এজেন্সি কোথায়? তারা এখানে তদন্ত করছে না কেন”? এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles