মীন রাশিতে প্রবেশ রাহুর, আগামী দেড় বছর টাকার পাহাড়ে বসে থাকবে ৩ রাশি, কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি

বৈদিক জ্যোতিষে রাহু ও কেতুকে মায়াবী গ্রহ বলা হয়। নবগ্রহের মধ্যে এই দুই গ্রহ বক্রী গতিতে বিচরণ করে। ১৮ মাসে একবার রাশি পাল্টায় রাহু ও কেতু। গত মাসে মীন রাশিতে প্রবেশ করেছে রাহু। ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। রাহুর এই রাশি পরিবর্তন একাধিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে দেবে। উন্নতি ও ধনবৃদ্ধির যোগ রয়েছে তাদের জীবনে। আকস্মিক ধন লাভ হবে তাদের।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশি

রাহুর রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হবে। এই রাশির সপ্তম স্থানে ভ্রমণ করবে রাহু। তাই এই সময় এই রাশির জাতক-জাতিকারা কেরিয়ারে সুবর্ণ সুযোগ পাবেন। অনেক আটকে থাকা প্রকল্প শুরু হবে। এই সময়েই আবার এই রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা প্রতিযোগিতামবলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি খুবই ভালো।

মেষ রাশি

মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছে রাহু। এই রাশি থেকে গুরু চণ্ডাল যোগের প্রভাব শেষ হয়েছে। এর ফলে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি শুরু হয়েছে। মানসিক স্বস্তি পাবেন এরা। এই সময়ে কাজ ও ব্যবসায়ে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। একাধিক উৎস থেকে ধনপ্রাপ্তি হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে জুনিয়র ও সিনিয়রদের সহযোগিতা পাবেন। অংশীদারীর কাজে ভালো পরিমাণ লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মকর রাশি

রাহুর মীন রাশিতে প্রবেশ এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ী। এই রাশির অধিপতির সঙ্গে বন্ধুত্ব রয়েছে শনির। এই সময় সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এরা ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। এই রাশির জাতক-জাতিকারা যারা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি খুবই ভালোএ। ই সময় এই রাশির জাতক-জাতিকারা কেরিয়ারেও ভালো সুযোগ পাবেন। এই সময় ব্যবসা সম্প্রসারণ হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles