জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। বুদ্ধি, জ্ঞান, সন্তান, শিক্ষক, শিক্ষা, ধন, দানের সঙ্গে বৃহস্পতিকে যুক্ত করা হয়ে থাকে। অন্যান্য নবগ্রহের মতো বৃহস্পতিও নির্দিষ্ট সময় অন্তর নিজের রাশি পরিবর্তন করে।
বর্তমানে বৃহস্পতি রয়েছে মীন রাশির গোচরে। সমস্ত রাশির উপরেই বৃহস্পতির গোচর প্রভাব ফেলে। তবে তিনটি রাশির উপর বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিনটি রাশি হল-
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন লাভজনক হবে। কারণ এই সময় দেবগুরু এই রাশির কোষ্ঠীর দশম অর্থাৎ চাকরি, ব্যবসা ও কর্মক্ষেত্রের স্থানে গোচর করছেন। সেই কারণে আগামী ১ বছরের মধ্যে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কিছু মিথুন রাশির জাতক-জাতিকাদের পদোন্নতি ও বেতনবৃদ্ধিও হতে পারে। এই সময় নতুন কোনও ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে। মার্কেটিং, ফিল্ম ও মিডিয়া ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক-জাতিকাদের জন্য এই সময়টা বিশেষ লাভজনক। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধ ও বৃহস্পতির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই কারণে বৃহস্পতির গোচর কাল এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ শুভ।
বৃষ রাশি
এই রাশির একাদশ স্থানে বৃহস্পতির গোচর। এটি আয় ও লাভের স্থান। এই কারণে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি হবে। এর পাশাপাশি আয়ের নতুন নতুন উৎসও তৈরি হবে। ব্যবসায় ভালো লাভ করতে পারবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। দেবগুরুর বিচরণ কারণে আধিকারিকরা আনন্দে থাকবেন। এই সময় বৃষ রাশির জাতক-জাতিকারা নতুন ব্যবসা শুরু করলে অনুকূল ফল পাবেন। বৃহস্পতি এই রাশির অষ্টম স্থানের অধিপতি। এই কারণে গবেষণার সঙ্গে জড়িত জাতক-জাতিকাদের জন্য এই সময়টা বেশ ভালো। কোনও পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি
কর্কট রাশির নবম স্থানে হচ্ছে বৃহস্পতির গোচর। একে বলা হয় ভাগ্য ও বিদেশ যাত্রার স্থান। এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের যদি কোনও কাজ আটকে থাকে, তাহলে তা সহজেই হয়ে যাবে। হোটেল, পান, বা রেস্তোরাঁর ব্যবসা থাকলে এই রাশির জাতক-জাতিকাদের সময় ভালো কাটবে। নিজের লক্ষ্য পূরণ হবে। এই সময় কর্কট রাশির জাতক-জাতিকারা নিজেদের শত্রুদের পরাজিত করবেন।
(বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সকল বক্তব্য যে সত্যি হবে, এমন কোনও দাবী করছে না খবর ২৪x৭। এই সমস্ত কথাই নানান জ্যোতিষীদের বক্তব্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে)






