‘কোনও মুসলিম ধর্মাবলম্বী তো হিন্দু দেবদেবীদের নিয়ে কোনও অপমানজনক মন্তব্য করে না’, পয়গম্বর ইস্যু নিয়ে এবার মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা পয়গম্বর হজরত মহম্মদ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা নিয়ে এখন গোটা দেশ তথা বিশ্ব উত্তাল। নানান মুসলিম প্রধান দেশগুলি বিজেপি মুখপাত্রের এহেন মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও কোনও প্রতিক্রিয়া দেন নি। তবে এবার এই নিয়ে সরব হলে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

এই সংবাদমাধ্যমে নাসিরুদ্দিন শাহ আর্জি জানিয়ে বলেন যাতে প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করেন। তাহলেই এই ঘৃণার বিষ ছড়ানো বন্ধ হবে। অভিনেতা বলেন, “আমি আশা করব প্রধানমন্ত্রী মোদী যেসব বিদ্বেষীদের টুইটারে ফলো করেন… তাঁকেই কিছু করতে হবে ওদের চুপ করানোর জন‍্য, কারণ তাঁর কথাতেই কাজ হবে”।

এদিকে নূপুর শর্মার দাবী, শিবলিঙ্গ নিয়ে যে সমস্ত নানান কটূক্তি শোনা যাচ্ছে, তার জেরেই তিনি পয়গম্বর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। নাসিরুদ্দিনের কথায়, তিনি মনে করতে পারেন না যে কোনও মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি কখনও হিন্দু দেবদেবী সম্পর্কে এমন মন্তব্য করেছেন বলে। অভিনেতা বলেন যে নূপুর শর্মা যেহেতু বিজেপির মুখপাত্র, তাই উপরমহলের সম্মতি ছাড়া তিনি এমন মন্তব্য করেছেন বলে বিশ্বাস করেন না তিনি।

তবে নূপূরকে যেভাবে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, সেই নিয়েও প্রতিবাদ করেন অভিনেতা। নাসিরুদ্দিনের কথায়, “এই কারণেই পাকিস্তান আর আফগানিস্তান এই পরিস্থিতিতে রয়েছে। ওই দেশগুলোর মতো হওয়ার দরকার নেই আমাদের। কিন্তু আমরা সেটাই করছি। গোহত‍্যা করার সন্দেহে মানুষকে নির্বিচারে হত‍্যা করা হচ্ছে। এগুলো বর্বর মুসলিম প্রধান দেশগুলোতে হয়। ভারতে নয়”।

নাসিরুদ্দিন এও জানা  যে যেসমস্ত মুসলিমরা ভারতে নিজেদের সংখ‍্যালঘু মনে করে থাকতে ভয় পায়, তিনি তাদের মধ‍্যে পড়েন না। তাঁর কথায়, “আমি নিজেকে সংখ‍্যালঘু মনে করি না। এই দেশে আমি খারাপ নেই”।

শুধু তাই-ই নয়, এই প্রসঙ্গে তিনি শাহরুখ-পুত্র আরিয়ান খানকে মা’দ’ক কাণ্ডে ফাসানর ঘটনার কথাও টেনে আনেন। তাঁর কথায়, শাহরুখ যে ব্যক্তিত্বের সঙ্গে এই গোটা বিষয়টি সামলেছেন, তা প্রশংসনীয়। নাসিরুদ্দিনের দাবী, তৃণমূলকে সমর্থন করার জন্য ও  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার জন্যই শাহরুখের সঙ্গে এমনটা ঘটেছে।

RELATED Articles

Leave a Comment