সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শরৎ মাসের পূর্ণিমাতে যেমন লক্ষ্মীলাভ হয়, তেমনই মাঘ মাসের পূর্ণিমার দিন বিষ্ণুর আরাধনা করা হয়। এদিন স্নান, দান ও জপকে বেশ ফলদায়ী বলে মনে করা হয়।
চলতি বছর ১৬ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমাতে দান করলে জীবনের নানান সমস্যা, বাধা দূর হয়। আবার গ্রহ দোষও কাটে। এদিন রাশি মেনে দান করলে ফল শুভ হয়। জেনে নিন মাঘী পূর্ণিমার দিন কোন রাশির জাতকরা কী দান করবেন-
বৃষ রাশি
মাঘী পূর্ণিমার দিন এই রাশির জাতকদের জলে সাদা ফুল দিয়ে স্নান করা উচিত। স্নানের পর কোনও কুমারী মেয়েকে পায়েস খাওয়ালে সৌভাগ্য প্রাপ্তি ঘটবে।
কর্কট রাশি
মাঘ পূর্ণিমার দিন এই রাশির জাতকরা জলে পঞ্চগব্য মিশিয়ে স্নান করুন। স্নানের পর পুরোহিতকে লাল কাপড় আটা ও গুড় বেঁধে দিন।
কন্যা রাশি
এই রাশির জাতকরা জলে অক্ষত অর্থাৎ চাল মিশিয়ে স্নান করুন। স্নানের পর বিষ্ণু মন্দিরে বেসনের লাড্ডুর ভোগ দিন।
মকর রাশি
মকর রাশির জাতকদের জলে কালো ও সাদা তিল মিশিয়ে স্নান করা উচিত। স্নানের পর দরিদ্রদের লুচি বিতরণ করুন।
মীন রাশি
মীন রাশির জাতকদের জলে তিন রঙের ফুল মিশিয়ে স্নান করা উচিত। দরিদ্রদের কম্বল দান করুন।
মেষ রাশি
এদিন এই রাশির জাতকরা লাল ফুল দিয়ে পুজো করুন। স্নানের পর এদিন ব্রাহ্মণকে লাল কাপড়ে মুড়ে লাল মুসুর ডাল, দক্ষিণা বেঁধে দিন।
সিংহ রাশি
এই পূর্ণিমায় সিংহ রাশির জাতকরা জলে জাফরান দিয়ে স্নান করুন। স্নানের পর কোনও গরীব ব্যক্তিকে সাত ধরণের অন্ন দান করুন। এতে বিরোধ দূর হবে।
মিথুন রাশি
এদিন এই রাশির জাতকরা জলে আখের রস মিশিয়ে স্নান করুন। স্নানের পর সবুজ কাপড়ে মুড়ে গোটা মুগ ডাল বেঁধে কোনও ব্রাহ্মণকে দান করা ভালো। এতে সুখ-সমৃদ্ধি বাড়ে।
তুলা রাশি
এই রাশির জাতকদের মাঘী পূর্ণিমার দিন এলাচ মিশিয়ে স্নান করা উচিত। স্নানের পর অসহায় ব্যক্তিদের খাবার খাওয়ান, বস্ত্র, জুতো দান করুন।
কুম্ভ রাশি
মাঘী পূর্ণিমার দিন এই রাশির জাতকরা জলে কালো ও সাদা তিল মিশিয়ে স্নান করুন। এরপর কালো কাপড়ে তিল বেঁধে তা ব্রাহ্মণকে দান করুন।





