মাঘী পূর্ণিমার দিন এই কাজগুলি করুন, দূর হবে চন্দ্র দোষ, মজবুত হবে চন্দ্র

আজ মাঘী পূর্ণিমা। এদিন স্নান-দান ও উপবাস করা হয়। এদিন স্নান-দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এর ফলে পুণ্য অর্জন করা যায়। প্রত্যেক মাসে একবার পূর্ণিমা তিথি আসে। এই সময় চন্দ্রের ১৬ কলা পূর্ণ হয়।

যে রাশির জাতকদের কোষ্ঠীতে চন্দ্র দোষ রয়েছে, বা যাদের কোষ্ঠীতে চন্দ্র দুর্বল, এই মাঘী পূর্ণিমার দিন কিছু কাজ করলে সেই সমস্ত দোষ দূর হবে।

বলে রাখি, চন্দ্র দুর্বল হলে প্রেম বা দাম্পত্য জীবনে নানান সমস্যা দেখা দেয়, শরীরে নানান সমস্যা বাড়ে। আর চন্দ্র যদি প্রবল থাকে, তাহলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাহলে কোন কোন উপায়ে চন্দ্রকে মজবুত রাখা যায়, আসুন দেখে নিই-

১. চন্দ্রকে মজবুত করার জন্য তার সঙ্গে জড়িত বস্তু ব্যবহার করা উচিত। এদিন চাল, দুধ, চিনি ও ঘি দিয়ে তৈরি খাদ্য পদার্থ গ্রহণ করা উচিত। সাদা বস্ত্র পরিধান করুন।

২. অন্তত ১০টি সোমবার উপবাস রেখে শিবের পুজো করলে চন্দ্র দোষ দূর করা যায়।

৩. পূর্ণিমার উপবাস রাখলে ও রাতে চাঁদের পুজো করলে চন্দ্র দোষ দূর হয়। এর প্রভাবে কোষ্ঠিতে চন্দ্রের পরিস্থিতিও মজবুত হয়।

৪. পূর্ণিমার দিনে স্নান ও দানের পর চন্দ্রের মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রমায় নমঃ-এর জপ করা উচিত। এই মন্ত্র জপ করলে সুফল ও সৌভাগ্য লাভ করতে পারেবন।

৫. মুক্ত ধারণ করলে চন্দ্র দোষ দূর হয়। মুক্তোকে চন্দ্রের রত্ন মনে করা হয়।

৬. চন্দ্র গ্রহ মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই মায়ের সেবা করলে চন্দ্র প্রসন্ন হন এবং তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত দোষ দূর হয়।

৭. আবার সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করলেও চন্দ্র প্রসন্ন হন। এর ফলে চন্দ্র প্রবল হবে এবং সমস্ত দোষ দূর হবে।

RELATED Articles