সেদিনের ছোট্ট ঝিলিক আজ অনেক বড় হয়েছে, শৈশব পেরিয়ে সে এখন কিশোরী জীবনে উপনীত। কিন্তু তবুও যেন তার সেই ছোটোবেলার স্মৃতিই এখনও গেঁথে রয়েছে দর্শকদের মনের গভীরে। তাই জন্যই ঝিলিক ওরফে তিথির নতুন অবতার মেনে নিতে পারছেন না অনেকেই।
কিছুদিন আগে তিথি সোশ্যাল মিডিয়াতে একটি শর্ট স্কার্ট, স্লিভলেস টপ ও পায়ে গোলাপি রঙের স্নিকার্স পরে ছবি পোস্ট করেন। এই ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে শুরু করেন তিথি। অনেকে তার এই ছিবি দেখে তাকে ট্রান্সজেন্ডার বলে দেগেছেন। আবার অনেকে তাকে ফেমিনিন হাইজিন-এর পরামর্শ দিয়েছেন। তাকে আবার অনেকে বলেছেন নিজের ‘আন্ডারআর্ম’ পরিষ্কার করে তারপরেই স্লিভলেস টপ পরতে। দর্শকদের মতে, তাদের সেই ছোট্ট ঝিলিক কোথায় যেন হারিয়ে গেছে।
View this post on Instagram
স্টার জলসার ‘মা’ ধারাবাহিকের মধ্যে দিয়ে তিথি অভিনয় জীবনে পা রাখেন। ঝিলিকের চরিত্রে তার অভিনয় সকলের মন কেড়েছিল। এই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পান তিথি। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর নিজের পড়াশোনায় মন দেন তিনি। কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু কমার্শিয়াল ও ‘হৈমন্তী’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেন তিথি। এখন আবার নতুন রূপে পর্দায় ফিরতে চাইছেন তিনি। এই জন্যই বেশ কিছু ফটোশুট করিয়েছেন।
কিন্তু নেট দুনিয়া দেখে যা মনে হচ্ছে তিথি এখনও দর্শকের মধ্যে এই ছোটো ঝিলিক হয়েই থেকে গেছে। কিন্তু তার কিশোরী জীবনের চেহারায় যে অনেকটা পরিবর্তন এসেছে তা তারা মানতে নারাজ। তাই এভাবে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের মুখে পড়তে হচ্ছে তিথিকে। কিন্তু এর জেরে তার অভিনয় জীবনকেও প্রশ্নের মুখে পড়তে হবে কী না, তা নেট জনতাই ঠিক করবেন।





