টলিপাড়ার স্টাইল আর ফ্যাশন আইকন বলতেই প্রথমে মাথায় আসে অভিনেত্রী ঋতাভরীর নাম। তার প্রত্যেকটি পোস্ট রীতিমতো আগুন ধরায় সোশ্যাল মিডিয়ায়। ঋতাভরীর কোনও ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। একের পর এক বোল্ড ছবি দিয়ে নেট জনতার ঘুম কেড়েছে তিনি। কখনও বাঙালি মেয়ের অবতারে, আবার কখনও উষ্ণ অবতারে গোটা সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন ঋতাভরী।
View this post on Instagram
দুদিন আগেই ছিল লক্ষ্মীপুজো। সেদিনও নিজের বাড়ির পুজোয় লক্ষ্মী মেয়ের অবতারেই ধরা দিলেন তিনি। মা লক্ষ্মীর আরাধনায় দেখা গেল অভিনেত্রীকে। আবার তারপরেই হ্যালোউইন ডে-এর দিন সম্পূর্ণ হট অবতারে নিজেকে মেলে ধরলেন ঋতাভরী। বোল্ড মেকআপ, লাল পোশাক ও খোলা চুলে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন তিনি। ক্যাপশন দিলেন, “এই হ্যালউইনে নিজেকে একটু অন্যরকম সাজালে কেমন হয়”। এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
স্টার জলসার ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী” দিয়ে ঋতাভরীর অভিনয় জীবন শুরু। সেই সময় স্কুল পড়ুয়া ছিলেন তিনি। এরপর নানা ভিডিও, ফটোশুট ও মিউজিক ভিডিও-এর মধ্যে নিজের কেরিয়ারে পাকাপাকি জায়গা করে নেন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা ও অন্যদিকে কড়া ডায়েটিং, এই নিয়ম মেনেই নিজেকে ফিট অ্যান্ড ফাইন করে রেখেছেন তিনি। আগের বছর ‘শেষ থেকে শুরু’ ছবিতে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়। লকডাউনের আগেই মুক্তি পায় তার ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি”। সেই ছবি এখন ফের ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিতে চিরাচরিত নিয়ম ভেঙে একেবারে অন্যরকম এক চরিত্রে অভিনয় করে দর্শকের সাধুবাদ কুড়িয়েছেন ঋতাভরী।





